রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

শিল্পা শেঠির স্বামী রাজ গ্রেপ্তার

Reporter Name
Update : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১, ১১:২৩ পূর্বাহ্ন

নিউজ ডেস্ক: পর্ণ ছবি বানানোর অভিযোগে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রাকে সোমবার গ্রেপ্তার করল মুম্বই পুলিশ। রাজের বিরুদ্ধে আরও অভিযোগ, বিশেষ অ্যাপের মাধ্যমে মোবাইল ফোনে তিনি ছড়িয়ে দিতেন পর্ন ছবি। মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই কুন্দ্রার বিরুদ্ধে এমন অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল। কুন্দ্রা যে এই কাজে জড়িত সেই ব্যাপারে যথেষ্ট প্রমাণ ছিল মুম্বই পুলিশের কাছে। সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, এই মামলায় মূল ষড়যন্ত্রকারী রাজ কুন্দ্রাই। এর আগে আইপিএলে ম্যাচ গড়াপেটা কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল রাজ কুন্দ্রার। তখন তিনি রাজস্থান রয়্যালসের মালিক ছিলেন।

২০১৩ সালের আইপিএলে স্পট ফিক্সিং কাণ্ড ঘটেছিল। সেই ঘটনার প্রেক্ষিতে দু’বছরের জন্য নির্বাসিত করা হয়েছিল রাজস্থান রয়্যালসকে। দু’বছরের নির্বাসন কাটিয়ে রাজস্থান রয়্যালস আবার আইপিএলের মূল স্রোতে ফেরে। কিন্তু রাজ কুন্দ্রাকে আর সামনে থেকে দেখা যায়নি।
২০০৯ সালে রাজ কুন্দ্রার সঙ্গে বিয়ে হয় শিল্পা শেঠির। ২০১২ সালে তাদের সন্তান ভিয়ানের জন্ম হয়। গত বছর রাজ ও শিল্পার ঘরে আসে কন্যা সামিশা। কয়েকদিন বাদেই শিল্পার নতুন ছবি ‘হাঙ্গামা ২’ মুক্তি পাচ্ছে। বহুদিন বাদে আবার দেখা যাবে শিল্পাকে। এর মধ্যেই খবর, পর্ন ছবি বানানোর অভিযোগে গ্রেপ্তার তার স্বামী রাজ কুন্দ্রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host