রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত ঝিনাইদহে দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শৈলকুপায় স্কুল শিক্ষার্থীদের স্বপ্নের চিঠির বক্স উদ্বোধন রুশ হামলায় নিহত ৭৮: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ জেলেনস্কির
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

শিবরাত্রির গাজন- মহীতোষ গায়েন

Reporter Name
Update : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬, ৭:৩০ অপরাহ্ন

শিবরাত্রির গাজন

মহীতোষ গায়েন
অসহায়দের কোন শিব নেই…
তাদের সুখ আশা সব বিপন্ন,
বাটপারে নেয় সব রাতদিন
তবুও গাজন ধন‍্য,শিব ধন‍্য।
 নারীরা আজও কষ্টে আছে…
 এখনো তারা অসহায় কর্মহীন,
 শিব-বাবুরা আছেন চর্ব‍্যচোষ‍্যে
 তারা ফূর্তিতে কাটায় রাত্রিদিন।
  চারিদিকে মাথায় জল ঢালা
  আর শীবের গাজন গাওয়া…
  বুড়োশীবতলার জীর্ণ কুটির
  আজও ছেঁড়া মাদুরেই ছাওয়া।
  আবার বেশ কিছু শিব আখের
  গুছিয়ে নিজ দুর্গাকে দেয় গয়না,
  তারা সুযোগ বুঝে সব লুটে নেয়;
  বিক্ষোভ শুরু,আর সহ‍্য হয় না।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
Theme Created By Uttoron Host