রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
মাদারীপুরের টেকেরহাটে প্রাইভেট হসপিটালের উদ্বোধন ঝিনাইদহে আ’লীগের মিছিলের ঘটনায় শেখ হাসিনাসহ ৫২ জনের নামে মামলা, গ্রেপ্তার-৫ প্রায় ১০০ শতাংশ ভোট পেয়ে রমজান কাদিরভের বিজয় ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ‘আজ কেন মন উদাসী হয়ে’ গানের সেই বিউটি হলেন জেলার শ্রেষ্ঠ শিক্ষক হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু শিল্পকারখানায় আগামীকাল থেকে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে-প্রধানমন্ত্রী সরকারকে সহযোগিতা না করে লংমার্চের নামে লংড্রাইভ করছে জামায়াত- রাশেদ খাঁন লালমনিরহাট জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
Update : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬, ১:২০ অপরাহ্ন

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি – নওগাঁর পত্নীতলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এ নওগাঁ ২ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগনের মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) বেলা ৩টায় সুজন-সুশাসনের জন্য নাগরিক পত্নীতলা উপজেলা কমিটির আয়োজনে নজিপুর সরকারি কলেজ মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সুজন পত্নীতলা উপজেলা কমিটির সভাপতি ও পত্নীতলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত মোহাম্মদ শামসুজ্জোহা খান ও আমার বাংলাদেশ পার্টি মনোনীত মোঃ মতিবুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রার্থীরা নিজ নিজ দল এবং এলাকার জন্য তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। সভায় সাধারণ জনগন এলাকার উন্নয়নের স্বার্থে প্রার্থীদের বিভিন্ন প্রশ্ন করেন।
জনগণের মুখোমুখি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা সুজন কমিটির সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মোকসেদ আলী, পত্নীতলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপের সমন্বয়কারী সাজেদুর রহমান দুলাল, জয়নাল আবেদীন, সুজনের সমন্বয়কারী মিজানুর রহমান ও আসির উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে প্রার্থীদের ভোটাধিকার প্রদান, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান, সংস্কারের স্বপক্ষে গণভোট প্রদান বিষয় বিশেষ গুরুত্ব পায়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
Theme Created By Uttoron Host