মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম
মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, খাদ্য-বিশুদ্ধ পানির সংকট ৩টি নতুন উপজেলা ও ১টি থানা অনুমোদন খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান রাজধানীতে সিআইডির হাতে ছিনতাইকারী গ্রেফতার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

অপুর ‘লাল শাড়ি’তে বৈশাখের রং লেগেছে

Reporter Name
Update : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩, ৭:৪৬ পূর্বাহ্ন

বছর ঘুরে আবার এলো বৈশাখ। নববর্ষের রং ছড়িয়ে পড়েছে প্রতিটি বাংলাভাষীর হৃদয়ে। উৎসবের এই রং লেগেছে অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’তেও। যার ঝলক দেখা গেছে সিনেমাটির মুক্তি পাওয়া প্রথম গানে।

মঙ্গলবার (১১ এপ্রিল) ‘লাল শাড়ি’ ছবির প্রথম গান ‘রঙে রঙে সঙে সঙে’ উন্মুক্ত করা হয়েছে টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে। পুরো গানজুড়ে ফুটে উঠেছে পয়লা বৈশাখের উৎসব-আনন্দ আমেজ।

গানটিতে বাঙালি নারীর বেশে রং-বেরঙের শাড়ি এবং মানানসই সাজে নেচেছেন অপু বিশ্বাস। তার সঙ্গে রয়েছেন চিত্রনায়ক সাইমন সাদিক। এছাড়া ছবিটির আরেক জুটি সুমিত সেনগুপ্ত ও দিলরুবা দোয়েলকেও দেখা গেছে সমানতালে নাচতে।

‘লাল শাড়ি’ ছবির গল্প গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী তাঁতশিল্পকে ঘিরে। তাই বাঙালির চিরচেনা ঐতিহ্য-সংস্কৃতির অনুষঙ্গ হিসেবে বৈশাখী গানটি জায়গা করে নিয়েছে।

‘রঙে রঙে সঙে সঙে’ গানটি লিখেছেন ছবির নির্মাতা বন্ধন বিশ্বাস। সুর-সংগীত করেছেন ইমন সাহা। এতে কণ্ঠ দিয়েছেন অয়ন চাকলাদার, রাবেয়া সেতু, রাসেল মৃধা ও জেসি মোশাররফ। নৃত্য পরিচালনায় ছিলেন হাবিবুর রহমান হাবিব।প্রসঙ্গত, ২০২১-২২ অর্থবছরে ৬৫ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে অপুর ‘লাল শাড়ি’। তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘অপু-জয় চলচ্চিত্র’-এর সর্বপ্রথম নিবেদন এই ছবি। এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, রাশেদুজ্জামান অপু, শাহেদ আলী, বড়দা মিঠু, সুব্রত, রেবেকা রউফ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host