ইয়াসীন মোল্যা, ডুমুরিয়া(খুলনা)ঃ ডুমুরিয়া উপজেলার চেঁচুড়ি প্রভাতি প্রতিবন্ধি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সেচ্ছাসেবী সংগঠন সোনামুখ পরিবারের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবুল কালাম মোড়লের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১নং ধামালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার শহিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সোনামুখ পরিবারের পরিচালক বিশিষ্ট সাহিত্যিক শেখ আব্দুল জলিল, চেঁচুড়ি কেবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান, আওয়ামীলীগ নেতা আব্দুস সালাম, নওশাদ আলম বাহারুল, রাজিয়া সুলতানা, জি এম মেসবাহুল আলম প্রমুখ। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে ১০৫টি শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
oh0k8a
d4x99c
3zmidl
unYhciRgXYMiNsrraw