মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

সহিংসতার ইতি না ঘটলে আবারও অভ্যুত্থানের হুঁশিয়ারি জামায়াত সেক্রেটারির

এন এস বি ডেস্ক:
Update : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬, ৭:১৮ অপরাহ্ন

এন এস বি ডেস্ক: নির্বাচন পরবর্তী সহিংসতার ইতি না ঘটলে দেশ আরও একটি অভ্যুত্থানের সাক্ষী হবে বলে হুঁশিয়ার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।সোমবার (১৬ ফেব্রুয়ারি) ১১ দলীয় ঐক্য আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এ হুঁশিয়ারি দেন তিনি। এ সময় ঐক্যের নেতারা দেশব্যাপী রাজনৈতিক দলগুলোর শান্তিপূর্ণ সহাবস্থানের দাবি তোলেন।নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলটি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে প্রেসক্লাব – মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।  

গোলাম পরওয়ার বলেন, নির্বাচন পরবর্তী যে সহিংসতা শুরু হয়েছে তা অবিলম্বে বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ। রক্তদিয়ে গড়া জুলাই সনদ বাস্তবায়ন না হলে পুরোনো ফ্যাসিবাদের সঙ্গে যা হয়েছিল, নতুন ফ্যাসিবাদের সঙ্গেও সেটিই করা হবে৷
 
১১ দলের পক্ষ থেকে যেসব আসন নিয়ে ইসিতে অভিযোগ দেয়া হয়েছে সে সব বিষয়ে সুষ্ঠু সমাধানও চান জামায়াতের সেক্রেটারি।

তিনি বলেন, কোনো তালবাহানা না করে অভিযোগগুলো নিষ্পত্তি না করা হলে জনগণ তাদের ভোটের ফল রাজপথে নেমে আদায় করে নেবে৷
 
এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন. গত ১২ ফেব্রুয়ারি মানুষের ব্যালটের অধিকার নিয়ে তামাশা করা হয়েছে। প্রহসনের ফলাফলের পর সারাদেশে ১১ দলীয় নেতাকর্মীদের ওপর জুলুম করছে সাবেক মজলুম দল। তিনি হুঁশিয়ার করে বলেন, রক্তস্নাত অভ্যুত্থানের পর আর কোনো ফ্যাসিবাদ এ দেশের মানুষ মেনে নেবে না। জুলাইয়ের চেতনা সমুন্নত না থাকলে আমরা আবার মাঠে নামবো।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, আমরা দ্বিগুণ হয়ে এসেছি। নির্বাচন পরবর্তী সহিংসতার এখনই ইতি না হলে, প্রতিটি ঘটনার হিসাব কড়ায়গণ্ডায় বুঝে নেয়া হবে৷
 
আমার বাংলাদেশ পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জু বলেন, নির্বাচনের প্রতিটি স্তরে ম্যানেজ করে করে ক্ষমতায় এসেছে একটি দল। টিআইবির প্রতিবেদনই প্রমাণ করে জনরায় নিয়ে বিএনপি ক্ষমতায় যেতে পারেনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
Theme Created By Uttoron Host