মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগের অনিয়মের অভিযোগ ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল আশুলিয়া থেকে ১৩ বছর পর গ্রেপ্তার তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: নানা প্রশ্ন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

রাজের সঙ্গে মিলনের খবর নাকচ করলেন পরীমনি

Reporter Name
Update : সোমবার, ১২ জুন, ২০২৩, ৪:৫৫ অপরাহ্ন

অভিনেতা শরীফুল রাজের ফেসবুক থেকে ছবি ও ভিডিও ফাঁসের পর দাম্পত্যজীবন ভালো যাচ্ছে না ঢাকাই  সিনেমার নায়িকা পরীমনির। তবে তারও আগে থেকেই একসঙ্গে থাকছেন না রাজ-পরী। এরইমধ্যে বিষয়টি নিয়ে তারা খোলামেলা বক্তব্যও দিয়েছেন। বিচ্ছেদের ঘোষণাও এসেছে।

এদিকে সবকিছু ছাপিয়ে সম্প্রতি ছেলে রাজ্যের ১০ মাস উদযাপন করতে বাসায় ফিরেছিলেন রাজ। তাদের এক হওয়ার কথা জানতে পেরে সবাই ভাবছিলেন এই বুঝি অভিমানের বরফ গলছে। কিন্তু তা কেবল ক্ষণিকের জন্যই। পরীমণি গতকাল সেই কথা ভুল প্রমাণ করে দিয়েছেন। এ নিয়ে তিনি তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেনে। এতে বোঝা গেছে তাদের আকাশের অভিমানের মেঘ মোটেই কাটেনি।

পরীমণি লেখেন, আপনাদের মতো আমিও খুশি হয়ে যাই খবরের এসব শিরোনাম দেখে! সব ভুলে আবার এক হলেন। কিন্তু সবসময় কি আর এক হয়? আমরা শুধুমাত্র ১০ তারিখটা (যেটি আমাদের জীবনের অনেক স্পেশাল দিন।আমাদের বাচ্চার পৃথিবীতে আসার দিন এটি) সেলিব্রেট করেছি। আগামী দিনেও করবো। যেখানে আমরা জীবনের অন্য কোনো ইস্যু টানবো না। ৯ তারিখ রাতে নানাভাই ঢাকায় আসেন। তারপর সবাই মিলে এই আয়োজন। শুধু নানাভাই রয়ে গেলেন আমার কাছে। রাজ চলে গেল রাজের মতো। আশা করি এটা এখানেই শেষ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host