বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগের অনিয়মের অভিযোগ ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল আশুলিয়া থেকে ১৩ বছর পর গ্রেপ্তার তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: নানা প্রশ্ন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার

সুজন হোসেন রিফাত ,মাদারীপুর প্রতিনিধি
Update : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬, ১:২৩ অপরাহ্ন

সুজন হোসেন রিফাত  মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের রাজৈরে যৌথ বাহিনীর অভিযানে  টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। এসময় এক  নারীসহ তিন মাদক কারবারিকে  গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
রাজৈর সেনা ক্যাম্পের কমান্ডার   মেজর আবু সালেহ মো  তানজিল জানান,  ২৭ জানুয়ারি মঙ্গলবার  সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৬ ঘন্টার  যৌথ বাহিনীর একটি অভিযানিক  দল রাজৈর উপজেলার শাখারপাড় আন্দন মোড়ে মাদক কারবারি এনদাল শেখের  বাড়ি থেকে ইয়াবাসহ মাদক উদ্ধার করে, পরে তার দেওয়া তথ্য মতে রাজৈরের টেকেরহাটের ঘোষালকান্দিতে অভিযান পরিচালনা করে আরোও ইয়াবা, গাঁজা, মোবাইল ফোন, নগদ টাকাসহ আরোও দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাজ থেকে ৫৭০৭ পিচ ইয়াবা, ১ কেজি ৬৮০ গ্রাম  গাঁজা, ২৬৫০ নগদ টাকা ও মোবাইল ফোন ৬টি এন্ড্রয়েড ফোন ও তিনটি ফিচার ফোন উদ্ধার করা হয়েছে।
দুর্দান্ত এই অভিযানটির নেতৃত্বদেন মেজর আবু সালেহ মো  তানজিল, লেফটেন্যান্ট রিদওয়ান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মফিজুল, ওয়ারেন্ট অফিসার শফিকুল ইসলামসহ অন্যানরা।
গ্রেপ্তারকৃতারা হলেন রাজৈরের শাখারপাড়ের আন্দনমোড়ের জলিল শেখের ছেলে এনদাল শেখ ( ৫০), রাজৈর পৌর এলাকার ঘোষালকান্দি গ্রামের মৃত মোতাবেক মোল্লার মেয়ে জীবনী বেগম (৩৮) ও একই এলাকার সায়েদ আলীর ছেলে সাগির শেখ (৪২)।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
Theme Created By Uttoron Host