রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত ঝিনাইদহে দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শৈলকুপায় স্কুল শিক্ষার্থীদের স্বপ্নের চিঠির বক্স উদ্বোধন রুশ হামলায় নিহত ৭৮: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ জেলেনস্কির
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com
সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমাজে সবার সম্মানের সঙ্গে বাঁচার অধিকার আছে। তার সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিসহ যাদের বিশেষ মনোযোগ ও সহযোগিতা প্রয়োজন, তাদের পাশে রয়েছে। শুধু সরকার গঠনের পরই নয়, এর আগেও তিনি বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেছেন এবং তাদের সমস্যার কথা শুনেছেন। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেএস) সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন বলে জানিয়েছে প্রেস উইং।অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আব্দুস সাত্তার দুলালের সঞ্চালনায় ৩০ জন প্রতিবন্ধী ব্যক্তি ও প্রতিবন্ধী সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন। তারা নিজেদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, এসময় প্রধানমন্ত্রী তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং তাৎক্ষণিকভাবে বেশ কিছু দাবি মেনে নেন। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জাতীয় বাজেটে বরাদ্দ বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন, রাজনৈতিক অংশগ্রহণ, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় সম্পৃক্ততা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির দাবি জানান বক্তারা। বিশেষ করে সরকারি প্রতিষ্ঠান, হাসপাতাল ও আদালতে ইশারা ভাষার দোভাষী নিয়োগের ওপর গুরুত্বারোপ করেন তারা। প্রধানমন্ত্রী আদালত ও হাসপাতালে ইশারা ভাষার দোভাষী নিয়োগের বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।কৃষি খাতে কাজ করতে আগ্রহী প্রতিবন্ধী ব্যক্তিরা স্থানীয় প্রশাসনের কাছ থেকে যথাযথ সহযোগিতা পাওয়ার দাবি জানান। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হবে বলে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী। এছাড়া চাকরিতে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বয়সসীমা শিথিলের দাবি জানানো হলে তিনি বিষয়টি বিবেচনার আশ্বাস দেন।

শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় গাছের সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার ব্রহ্মপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মজিবুল ইসলাম (৪৫) ওই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে মজিবুল ইসলাম বাড়ির একটি সুপারি গাছ থেকে সুপারি পাড়ে। এই নিয়ে শনিবার দুপরে তার ছোট ভাই রবিউল ইসলামের সাথে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে মজিবুলের পরিবারের সাথে রবিউলের পরিবারের সদস্যদের মারামারি শুরু হয়। সেসময় রবিউলের লাঠির আঘাতে মজিবুল ও তার স্ত্রী ও ছেলে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিতে গেলে পথেই মারা যায় মজিবুল। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর রবিউল পালিয়ে গেলেও তার স্ত্রী মিলি খাতুনকে আটক করে রেখে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।
শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, ভাইয়ের লাঠির আঘাতে ভাই নিহত হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এলাকাবাসী ঘাতকের স্ত্রীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ঘাতক রবিউলকে আটকে অভিযান চলছে।

মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি
সুজন হোসেন রিফাত, মাদারীপুর প্রতিনিধি: মাদকের কারণে সমাজব্যবস্থা ভেঙে পড়ছে, বিপর্যস্ত হচ্ছে পারিবারিক জীবন। এর প্রভাব পড়ছে রাষ্ট্রের ভবিষ্যতের ওপরও। তাই মাদক নির্মূলে সরকারসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি বাল্যবিবাহ, ভূমিদস্যুতা ও মানব পাচারসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার  আলী জাহান।
রোববার (১১ অক্টোবর) দুপুরে মাদারীপুরের রাজৈর উপজেলার নারারকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নারারকান্দি সুশীল সমাজের উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 জাহান্দার আলী জাহান বলেন, ‘মাদক নিয়ে সরকার ও প্রতিটি পরিবার আতঙ্কের মধ্যে রয়েছে। মাদকের কারণে সমাজব্যবস্থা ভেঙে পড়ছে, পরিবারের অবস্থা শোচনীয় হয়ে উঠছে। এভাবে চলতে থাকলে রাষ্ট্রের ভবিষ্যৎও অন্ধকারের দিকে যাবে। মাদক বন্ধ করতে না পারলে সমাজের বড় ধরনের ক্ষতি হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
তিনি আরও বলেন, প্রত্যেক মানুষকেই একদিন মৃত্যুবরণ করতে হবে। কে, কীভাবে মারা যাবেন, তা সৃষ্টিকর্তাই জানেন।বিলাই হয়ে মরবেন কেন সমাজে অসংহতি বা অসামাজিক কাজ প্রতিরোধ করে মইরা যাওয়াই ভালো এতে জান্নাত পাবেন। যদিও জান্নাত নিয়ে ঘুরিনা তবে জান্নাতের টিকিট আমার কাছে নাই। সমাজে অন্যায়-অনিয়ম ও অসংগতি প্রতিরোধে সবাইকে সাহসের সঙ্গে এগিয়ে আসতে হবে।
সভায় যুক্তরাজ্যপ্রবাসী রেহান মোল্লার সঞ্চালনায় সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রেজাউল করিম রাজা। এ সময় উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা খাইরুল নেছা, রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম, ওসি তদন্ত কুতুবউদ্দিন,  রাজৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওহাব আলী মিয়া, সাবেক সাধারণ সম্পাদক কাজী জাহিদুর রহমান লেবু,  স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি

দেওয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালো কালি দেওয়ার ঘটনায় গ্রেপ্তার আল-নূর মোহাম্মদ আয়াসসহ দুই আসামির জামিন আবেদনের শুনানি চলাকালে আদালতকক্ষে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ ঘটনা ঘটে। আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা দেখে বিচারক এজলাস ছেড়ে যান। পরে পরিস্থিতি শান্ত হলে তিনি এসে আয়াসসহ দুই আসামিকে কারাগারে আটক রাখার আদেশ দেন।

রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে বুধবার আয়াস ও মারজিয়া খন্দকারকে (রিমি) সিএমএম আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক আব্দুল গাফফার হিমেল। অপর দিকে তাঁদের জামিন চেয়ে আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা।কারাগারে আটক রাখার আবেদনে তদন্ত কর্মকর্তা আদালতকে বলেন, রিমান্ডে এই আসামিদের জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত পলাতক অন্য আসামিদের বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেগুলো যাচাই বাছাই করা হচ্ছে। মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এবং আসামিদের নাম-ঠিকানা যাচাই না হওয়া পর্যন্ত তাঁদের জেলহাজতে আটক রাখা প্রয়োজন। এসময় দুই আসামির জামিন চেয়ে তাঁদের আইনজীবী মনির হোসেন আদালতকে বলেন, তাদের বিরুদ্ধে যেসব ধারায় মামলা দেওয়া হয়েছে, সেগুলো সত্য নয়। আসামি আয়াস অসুস্থ এবং মারজিয়ার একটি বাচ্চা আছে। এসব বিবেচনায় আসামিদের জামিনের প্রার্থনা করছেন।এই আইনজীবী আরও বলেন, আসামিদের মূল বক্তব্য ছিল ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। দেয়ালে ভারতীয় শিল্পীদের ছবি থাকায় তাঁরা ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা দেশের শিল্পীদের পক্ষে। এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী আদালতকে বলেন, এই আসামিরা অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছে। এখানে হঠাৎ করে কেন পাকিস্তান, জিন্নাহ—এসব বিষয় আসবে। আর রবীন্দ্রনাথ ঠাকুরের মুখেই কেন কালি দিতে হবে। এর কারণ হলো হিন্দু সম্প্রদায়ের মানুষদের উসকানি দেওয়া এবং পরিস্থিতি অস্থিতিশীল করা। সাত মাস তারা সরকারের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে যথেষ্ট গালাগালি দিয়েছে। তারা এই জেনারেশনকে (প্রজন্মকে) খারাপ করছে। তারা মনে করে, গালাগালি করলেই ভাইরাল হওয়া যাবে। তারা ভালোভাবে কথা বলুক, বক্তৃতা দিক। কিন্তু তারা সব সময় গালাগালি, ভারত, পাকিস্তান এগুলো আনে বারবার। এখানে যারা এসেছে, সবাই জামায়াতের লোক, জামায়াতের আইনজীবী।এসময় আসামিপক্ষের আইনজীবীদের মধ্য থেকে একজন উচ্চ স্বরে প্রতিবাদ করেন। মুহূর্তের মধ্যে বিচারকের সামনে তাঁরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। রাষ্ট্রপক্ষের একজন আইনজীবীর সঙ্গে হাতাহাতিতে আসামিপক্ষের একজন আইনজীবীর শার্টের বোতাম ছিঁড়ে যায়। মারধরের শিকার ওই আইনজীবীর নাম আল মহসিন তৌহিদ। এটা দেখামাত্রই বিকেল ৪টা ৩৭ মিনিটে বিচারক এজলাস ত্যাগ করে খাসকামরায় ঢুকে যান। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী ও মনির হোসেন সবাইকে শান্ত করেন। বিকেল ৪টা ৪২ মিনিটে বিচারক এজলাসে ফিরে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ১০ অক্টোবর শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে চুনকালি দিতে গিয়ে গ্রেপ্তার হন রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আয়াসসহ চারজন। পরে তাঁদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, বিদ্বেষ ছড়ানো ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা করে পুলিশ। এই মামলায় পরদিন আয়াসসহ দুজনের তিন দিন এবং অপর দুজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতা আবু সাঈদ জনির বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উভয় পক্ষ আদালতে পৃথক পৃথক মামলা করেছেন। এদিকে উক্ত ঘটনার প্রাথমিক সত্যতা যাচাইয়ের জন্য আদালতের আদেশে তদন্তকার্য মঙ্গলবার (১৩ অক্টোবর) নির্ধারন করেন বজরা ইউনিয়ন ভূমি অফিস। ঘটনাটি ঘটেছে, উপজেলার বজরা ইউনিয়নের বাবুরহাট বাজার এলাকায়। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২০০৯ সালে বজরা ইউনিয়নের খামার বজরা এলাকার রফিকুল ইসলামের ছেলে শফিউল আজমের কাছ থেকে ১৮ শতক জমি ক্রয়ের জন্য ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম মন্ডল রাজাসহ ১২ জন বায়নাপত্র করেন। এরপর তারা উক্ত ১৮ শতক জমি বুঝে নিয়ে ১২টি পৃথক ব্যবসা প্রতিষ্ঠান ও একটি মসজিদ নির্মান করেন। পরবর্তীতে ধীরে ধীরে উক্ত প্রতিষ্ঠানগুলোকে কেন্দ্র করে ২০০৯ সালেই বাবুরহাট বাজার নামে একটি বাজার সৃষ্টি হয়। দীর্ঘদিন অতিবাহিত হলেও শফিকুল আজম উক্ত জমি দলিল না করে দিয়ে বিভিন্ন অজুহাত দিয়ে সময়ক্ষেপন করতে থাকেন। এদিকে চলতি বছরের ৪ আগষ্ট উক্ত ১৮ শতক জমি শফিউল আজম গোপনে এনসিপির পেশাজীবীদের সংগঠন ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্স’র কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ন-আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবু সাঈদ জনির কাছে বিক্রয় করেন। এরপর বিএনপি নেতা রাজাসহ ১২ জন ভূক্তভোগী শফিউল আজমসহ দুইজনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। বিষয়টি জানতে পেরে জমি গ্রহিতা আবু সাঈদ জনিও আদালতে মামলা করেন। বর্তমানে উভয় পক্ষের মামলা আদালতে চলমান রয়েছে। এদিকে আদালতের আদেশে জমির দখল ও ঘটনার প্রাথমিক সত্যতা যাচাইয়ের জন্য বজরা ইউনিয়ন ভূমি অফিসে সহকারী কর্মকর্তা উভয় পক্ষকে নোটিশ প্রদান করেন। মঙ্গলবার সকালে উভয় পক্ষকে নিয়ে তদন্ত করার কথা থাকলেও ভূমি কর্মকর্তা অসুস্থ্য থাকায় তা হয়নি। এ বিষয়ে বায়নাপত্র কারী রেজাউল করিম মন্ডল রাজা, ফয়েজ আহম্মেদ, নাজিম উদ্দিন ও নুর আলম বলেন, ২০০৯ সালে আমরা ১২ জন মিলে ১৮ শতক জমি ক্রয়ের জন্য শফিউল আজমের কাছে বায়নাপত্র করি। এরপর ১২জন অংশীদার মাটি ভরাট করে নিজ নিজ দোকান নির্মান করে ব্যবসা করে আসছি। ২০০৯ সালেই আমাদের ১২টি দোকান দেখে এলাকার অনেকেই উৎসাহিত হয়ে তাদের নিজস্ব জায়গায় আরও দোকান নির্মান করেন। বর্তমানে জায়গাটি বাবুর হাট বাজার নামে সবার কাছে পরিচিত। পরবর্তীতে সরকারি ভাবে ইউনিয়ন পরিষদের মাধ্যমে আমাদের জমির মধ্যেই জনগনের সুবিধার জন্য মসজিদের পাশে একটি গণসৌচাগার নির্মান করা হয়। চলতি বছরের ৪ আগষ্ট এনসিপির নেতা আবু সাঈদ জনি আমাদের বায়নাকৃত ১৮ শতক জমি শফিউল আজমের কাছে গোপনে ক্রয় করেন। শফিউল আজম একাই উক্ত জমি বিক্রয় করতে পারবেন না জন্যই আমাদের দলিল করে দেননি। এ ঘটনায় আমরা নিরুপায় হয়ে ১২ জন অংশীদার আদালতে মামলা করি। এনসিপির পেশাজীবীদের সংগঠন ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্স’র কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ন-আহ্বায়ক আবু সাঈদ জনি মুঠোফোনে বলেন, মালিক আমার কাছে জমি বিক্রয়ের পর ১৮ শতক জমি খারিজ করে নিয়েছি। পরবর্তীতে আমার সাইনবোর্ড ঝুলানো হলে তারা তা সরিয়ে ফেলেন। তারা দীর্ঘদিন থেকে ভাড়াকৃত জায়গায় ব্যবসা করছেন। বর্তমানে উক্ত ১৮ শতক জায়গা আমাকে দলিল করে দেয়ার পর তারা নিজেদের নামে উক্ত জমি বলে দাবী করছেন। এ জন্য আমি আদালতে মামলা করেছি। এ বিষয়ে শফিউল আলমের সাথে যোগাযোগ করে তার বক্তব্য পাওয়া যায়নি। বজরা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা রুহুল আমীনের সাথে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি এস. এম .মেহেদী হাসান জানান, বজরা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা অসুস্থ্য রয়েছেন মর্মে আমাকে মুঠোফোনে বার্তা পাঠিয়েছিলেন। এ কারনে হয়তো তিনি ঘটনাস্থলে যেতে পারেনি।

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট ৩১৬ জনের প্রাণ গেল।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১৯৫৪ জন। ফলে চলতি বছরে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ তিন হাজার ৩৯৬ জন। তাদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৭ হাজার ২৯৬ জন।

আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
মোঃ গোলাপ মিয়া, স্টাফ রিপোর্টার, লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ‘ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ’ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুঞ্জন বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাকির হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহাবুবুল আলম, বাংলাদেশ প্রেসক্লাব আদিতমারী উপজেলা শাখার সভাপতি মোঃ গোলাপ মিয়া ও সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক।
এ ছাড়া ফ্যামিলি কার্ড কার্যক্রমে কমলাবাড়ী ইউনিয়নের সুপারভাইজার মোছাঃ ফাতেমা খাতুন, ভাদাই ইউনিয়নের সুপারভাইজারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রেস কনফারেন্সে মোট ১৫ জন অংশগ্রহণ করেন।
প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় দেশব্যাপী তথ্য সংগ্রহের বিষয়ে উপস্থিত ব্যক্তিদের অবহিত করা হয়। এ কার্যক্রম সুষ্ঠু ও কার্যকরভাবে বাস্তবায়নে সংশ্লিষ্টদের দায়িত্ব ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
ঝিনাইদহে দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে উৎসবমুখর পরিবেশে দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
পত্রিকাটির ঝিনাইদহ জেলা প্রতিনিধি বসির আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন। অনুষ্ঠানে সাংবাদিকতার দায়িত্বশীলতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গণমানুষের অধিকার ও প্রত্যাশা তুলে ধরার বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, জ্যেষ্ঠ সাংবাদিক ও এটিএন বাংলার প্রতিনিধি নিজাম জোরদার বাবলু, একুশে টেলিভিশনের এম রায়হান, দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি এম রবিউল ইসলাম রবি, এসএ টিভির ফয়সল আহমেদ, চ্যানেল ২৪-এর সাদ্দাম হোসেন, সদর থানার ওসি (তদন্ত) ব্রজেন কুমারসহ অন্যান্য গণমাধ্যম কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভায় বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরা এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংবাদপত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, নৈতিকতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখা অত্যন্ত জরুরি।
তাঁরা আরও বলেন, সমাজের সমস্যা ও সম্ভাবনার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, উন্নয়ন এবং জনদুর্ভোগের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরতে সংবাদমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশের মাধ্যমে মানুষের সচেতনতা বৃদ্ধি ও সমাজের ইতিবাচক পরিবর্তনে গণমাধ্যমকে অবদান রাখতে হবে।
বক্তারা বলেন, দীর্ঘ পথচলায় দৈনিক রানার পত্রিকা সংবাদ পরিবেশন, জনসচেতনতা সৃষ্টি এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার মাধ্যমে পাঠকদের কাছে নিজেদের অবস্থান ধরে রেখেছে। ভবিষ্যতেও পত্রিকাটি বস্তনিষ্ঠ সাংবাদিকতা ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দেশ ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে দৈনিক রানার পত্রিকার উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করে কেক কাটা হয়।

শৈলকুপায় স্কুল শিক্ষার্থীদের স্বপ্নের চিঠির বক্স উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপায় শিক্ষার্থীদের মনের কথা, স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রকাশের সুযোগ করে দিতে ‘স্বপ্নের চিঠির বক্স’ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার ফুলহরি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ বক্সের উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রধান নির্বাহী সেলিম রেজা। এ সময় জেলা শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক লক্ষণ প্রসাদ সাহা এবং সার্ভিস অ্যান্ড ভিশন এডিফাই (সেভ)-এর নির্বাহী পরিচালক আয়শা সিদ্দীকাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সেভের ‘এমপাওয়ারিং অ্যাডোলেসেন্ট গার্লস অ্যান্ড সিভিল সোসাইটি মেম্বারস টু এন্ড চাইল্ড ম্যারেজ’ (গার্লপাওয়ার) প্রকল্পের আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
আয়োজকরা জানান, স্বপ্নের চিঠির বক্সের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মনের কথা, জীবনের লক্ষ্য, প্রত্যাশা ও বিভিন্ন সমস্যার কথা চিঠির মাধ্যমে তুলে ধরতে পারবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তার বিকাশ, সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি এবং নিজেদের স্বপ্ন পূরণে উৎসাহিত করা সম্ভব হবে।
তারা আরও জানান, প্রতি মাসে বক্স থেকে চিঠি সংগ্রহ করা হবে। চিঠিতে শিক্ষার্থীদের তুলে ধরা স্বপ্ন, প্রত্যাশা ও সমস্যাগুলো পর্যালোচনা করে সেগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মতামত ও চাহিদাকে গুরুত্ব দিয়ে তাদের সম্ভাবনা বিকাশে কাজ করা হবে বলে জানান আয়োজকরা।

রুশ হামলায় নিহত ৭৮: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ জেলেনস্কির

স্টাফ রিপোর্টার : ইউক্রেনজুড়ে রাশিয়ার বিধ্বংসী হামলায় গত দুই দিনে অন্তত ৭৮ জন নিহত এবং ২১৫ জনের বেশি মানুষ আহত হয়েছেন। এমন পরিস্থিতিতে ওয়াশিংটনের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে কিয়েভকে সহায়তা না করার এবং যুদ্ধ বন্ধে আন্তরিক অনিচ্ছার অভিযোগ তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পূর্ব ইউক্রেনের ক্রামাতোরস্ক শহরে রাশিয়ার বিমান হামলায় যাত্রীবাহী দুটি বাস বিধ্বস্ত হয়ে বিপুল প্রাণহানির ঘটনার পরপরই এই প্রতিক্রিয়া জানান তিনি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ক্রামাতোরস্কে যাত্রীবাহী বাসে সরাসরি আঘাত হানা এই বিমান হামলায় অন্তত ৩৫ জন নিহত এবং আরও ২০ জন আহত হন। স্থানীয় গভর্নর ভাদিম ফিলাশকিন জানান, রাশিয়া ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের টার্গেট করছে। এর আগের দিন প্রিলুকি শহরের একটি পাঁচতলা ভবনে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে ২২ জন এবং কিয়েভসহ অন্যান্য শহরে আরও বহু হতাহতের ঘটনা ঘটে। ধ্বংসস্তূপ পরিদর্শনে গিয়ে জেলেনস্কি বলেন, দুই দিনে সারা দেশে ৭৮ জনের প্রাণহানি ঘটেছে।হামলার পর এক আবেগঘন বিবৃতিতে প্রেসিডেন্ট জেলেনস্কি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মন্তব্যের কড়া সমালোচনা করেন। এর আগে রুবিও দাবি করেছিলেন যে যুদ্ধটি এখন ‘বিপজ্জনক অচলাবস্থায়’ আটকে আছে। রুবিওর এই বক্তব্যের জবাবে জেলেনস্কি বলেন, ‘এখানে অচলাবস্থা কোথায়? এটি অচলাবস্থা নয়, এটি আসলে যুক্তরাষ্ট্রের সহায়তার অনিচ্ছা।’ তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, একদিকে যখন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জ্যারেড কুশনারসহ শীর্ষ কর্মকর্তারা মস্কোর সঙ্গে নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে মার্কিন বিনিয়োগ নিয়ে ভবিষ্যৎ অর্থনৈতিক সম্পর্কের আলোচনা চালাচ্ছেন, অন্যদিকে তখন কূটনৈতিক অচলাবস্থার দোহাই দেয়া চরম দ্বিমুখী নীতি।

Theme Created By Uttoron Host