মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে জেলা ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা শৈলকুপায় রাতের আঁধারে মাদরাসায় নিয়োগ পরীক্ষা, এলাকাবাসীর প্রতিরোধ শৈলকুপায় সার সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন, লাল কার্ড প্রদর্শন লালমনিরহাট ২ আসনে জনতার দলের প্রার্থীর মতবিনিময় সভা  ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাঘচির ফোনালাপ, কী কথা হলো? স্টারলিংক ইন্টারনেট যেভাবে ‘অচল’ করে দিচ্ছে ইরান দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা, বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ উত্তরায় ভবনে আগুন, নিহত ৩ ঋণ খেলাপির দায়ে হরিণাকুণ্ডুর এক প্রাইমারি শিক্ষক কারাগারে হরিণাকুণ্ডুতে র‌্যাবের অভিযানে একটি দেশীয় অস্ত্র উদ্ধার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

নওগাঁর মহাদেবপুরে লকডাউনের তৃতীয় দিনে ২৫ জনের ১৩ হাজার ২৫০ টাকা জরিমানা

আইনুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি
Update : রবিবার, ৪ জুলাই, ২০২১, ৯:৪২ পূর্বাহ্ন

আইনুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি: করোনা প্রতিরোধে লকডাউনের তৃতীয় দিন শনিবার (৩ জুলাই) নওগাঁর মহাদেবপুরে দুটি ভ্রাম্যমাণ আদালত ২৫ জনের ১৩ হাজার ২৫০ টাকা জরিমানা করেছে।
উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান মিলন জানান, সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে তিনি উপজেলা সদর থেকে চকগৌরীহাট পর্যন্ত মহাদেবপুর-নওগাঁ পাকা সড়কের দু’পাশের বিভিন্ন মোড়ে মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় বিনা প্রয়োজনে বাড়ির বাইরে আসা, মাস্ক ব্যবহার না করা ও দোকান খোলার চেষ্টার দায়ে ৮টি মামলায় এক হাজার ছয়শ’ টাকা জরিমানা করেন।
উপজেলার অপর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আসমা খাতুন জানান, তিনিও বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে বিকেল পর্যন্ত সারাদিন মহাদেবপুর উপজেলা সদরের হাট, বাজার, কাঁচা বাজার, বিভিন্ন দোকান ও প্রতিটি মোড়ে অভিযান পরিচালনা করেন। এ সময় একজন ওষুধের দোকানি মাস্ক নাকে না রেখে মুখের নিচে রাখায় একশ’ টাকা, অপর ওষুধের দোকানি মাস্ক পরিধান না করায় দুইশ’ টাকা ও অনুরুপ অযথা বাইরে আসায় মোট ১৭টি মামলায় ১১ হাজার ৬৫০ টাকা জরিমানা করেন।
এদিন উপজেলা সদরে হাটবার হলেও কোন হাট লাগেনি। লাগেনি গরুছাগলের হাটও। দোকানপাট, যান চলাচল বন্ধ ছিল। তবে কাঁচাবাজার ছিল খোলা।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, তার নেতৃত্বে থানা পুলিশ উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে গিয়ে লকডাউন বাস্তবায়নে কাজ করেছেন। সেনাবাহিনীর একটি টিম উপজেলার বিভিন্ন স্থানে গিয়ে টহল দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host