মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগের অনিয়মের অভিযোগ ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল আশুলিয়া থেকে ১৩ বছর পর গ্রেপ্তার তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: নানা প্রশ্ন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

পত্নীতলায় ট্রাকচাপায় প্রাণ গেলো মা-মেয়ের

শামীম আক্তার চৌধুরী প্রিন্স, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬, ৬:৪২ অপরাহ্ন

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় কাঠবোঝাই ট্রাকের চাপায় মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার  রাতে উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় সাপাহার আঞ্চলিক সড়কের বেনারশী পল্লী কাপড়ের দোকানের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পত্নীতলা উপজেলার আকবরপুর ইউনিয়নের উষ্টি গ্রামের বাসিন্দা কাওছার আলীর স্ত্রী খাতিজা (২৮) এবং তার মেয়ে ফাতেমা (৯)। দুর্ঘটনার সময় তারা মোটরসাইকেলে করে নজিপুর থেকে বাড়ি ফিরছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায় সাপাহার থেকে কাঠবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-৬৯১৬) নওগাঁর দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ট্রাকটির পাশ দিয়ে অতিক্রম করার সময় ইতিহাসকে সাথে ধাক্কা লেগে মা-মেয়ে মটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং চালক সহ ট্রাকটি আটক করা হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
Theme Created By Uttoron Host