মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে জেলা ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা শৈলকুপায় রাতের আঁধারে মাদরাসায় নিয়োগ পরীক্ষা, এলাকাবাসীর প্রতিরোধ শৈলকুপায় সার সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন, লাল কার্ড প্রদর্শন লালমনিরহাট ২ আসনে জনতার দলের প্রার্থীর মতবিনিময় সভা  ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাঘচির ফোনালাপ, কী কথা হলো? স্টারলিংক ইন্টারনেট যেভাবে ‘অচল’ করে দিচ্ছে ইরান দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা, বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ উত্তরায় ভবনে আগুন, নিহত ৩ ঋণ খেলাপির দায়ে হরিণাকুণ্ডুর এক প্রাইমারি শিক্ষক কারাগারে হরিণাকুণ্ডুতে র‌্যাবের অভিযানে একটি দেশীয় অস্ত্র উদ্ধার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ফিরে এসো বঙ্গবন্ধু -বাপ্পী রহমান

বাপ্পী রহমান
Update : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১, ৬:০২ অপরাহ্ন

ফিরে এসো বঙ্গবন্ধু -বাপ্পী রহমান।

ফিরে এসো বঙ্গবন্ধু

ফিরে এসো বাংলায়

বাংলার মানুষ তোমায় খুঁজে

দিন রাত সকাল সন্ধ্যায়।

সোহরাওয়ার্দী উদ্যান খুঁজে

একাকী নিস্তব্ধতায়

৭ই মার্চের বজ্রকন্ঠের

তোমার ভাষন শুনতে চাই।

যে ভাষণে স্বাধীনতার

মুক্তির সাহস যোগায়

সারা বিশ্বের শোষিতদের

এক আলোর পথ দেখায়।

ধানমন্ডির ৩২নাম্বার

আজো তোমার শূন্যতায়

ক্রন্দন করে তোমার ভক্তের

প্রেমময় ফুলের ছোঁয়ায়।

১০ই জানুয়ারির মতো

আজো খুঁজি তোমায়

দুচোখ তেজগাঁও থেকে শাহবাগ

স্মৃতিজাগানিয়ায়।

ফিরে এসো বঙ্গবন্ধু

ফিরে এসো বাংলায়

তোমার কন্যা শেখ হাসিনা

তোমারি অপেক্ষায়।

তোমার স্বপ্ন সোনার বাংলা

গড়েছে তার চেষ্টায়

বিশ্বের বুকে বাঙালি আজ

উচ্চ শিরে দাঁড়ায় ।

টেকনাফ থেকে তেঁতুলিয়ায়

পদ্মা মেঘনা যমুনায়

মধুমতি রূপসা গঙ্গায়

তোমারি জয়োগান গাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host