মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে জেলা ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা শৈলকুপায় রাতের আঁধারে মাদরাসায় নিয়োগ পরীক্ষা, এলাকাবাসীর প্রতিরোধ শৈলকুপায় সার সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন, লাল কার্ড প্রদর্শন লালমনিরহাট ২ আসনে জনতার দলের প্রার্থীর মতবিনিময় সভা  ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাঘচির ফোনালাপ, কী কথা হলো? স্টারলিংক ইন্টারনেট যেভাবে ‘অচল’ করে দিচ্ছে ইরান দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা, বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ উত্তরায় ভবনে আগুন, নিহত ৩ ঋণ খেলাপির দায়ে হরিণাকুণ্ডুর এক প্রাইমারি শিক্ষক কারাগারে হরিণাকুণ্ডুতে র‌্যাবের অভিযানে একটি দেশীয় অস্ত্র উদ্ধার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

পত্নীতলায় সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত

Reporter Name
Update : বুধবার, ২৩ জুন, ২০২১, ৪:১৭ অপরাহ্ন

শামীম আক্তার চৌধুরী প্রিন্স, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ পত্নীতলায় উপজেলা সদর নজিপুর পৌরসভা এলাকার নজিপুর-সাপাহার সড়কের শেখ রাসেল মিনি স্টেডিয়াম (পাবলিক মাঠ সংলগ্ন) এলাকায় বুধবার মটরসাইকেল ও ব্যাটারী চালিত ভ্যান রিক্সার মুখোমুখি সংঘর্ষে সাখোয়াত হোসেন (৪০) নামে একজন নিহত ও জিল্লুর রহমান নামে একজন আহত হয়েছেন।

নিহত সাখোয়াত হোসেন উপজেলার ইছাপুর আজমতপুর এলাকার ইয়াছিন আলীর ছেলে। আহত জিল্লুর রহমান একই এলাকার মোঃ রবির ছেলে।

স্থানীয় সূত্রে জানাগেছে, জমি রেজিস্ট্রির উদ্দেশ্যে সাখোয়াত মটরসাইকেল যোগে নজিপুর সাবরেজিস্ট্রি অফিসের যাওয়ার পথে বুধবার বেলা আনুঃ ১১টায় নজিপুর-সাপাহার সড়কের শেখ রাসেল মিনি স্টেডিয়াম (পাবলিক মাঠ সংলগ্ন) নজিপুর বাজারের সংযোগ সড়কে পৌঁছলে বিপরিত দিক থেকে আসা একটি ব্যাটারী চালিত ভ্যান রিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে সাখোয়াত সহ তার সাথে থাকা জিল্লুর রহমান গুরুত্বর আহত হলে তাৎক্ষনিক তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে সাখোয়াতের অবস্থা বেগতিক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথিমধ্যে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ সামসুল আলম শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host