মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে জেলা ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা শৈলকুপায় রাতের আঁধারে মাদরাসায় নিয়োগ পরীক্ষা, এলাকাবাসীর প্রতিরোধ শৈলকুপায় সার সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন, লাল কার্ড প্রদর্শন লালমনিরহাট ২ আসনে জনতার দলের প্রার্থীর মতবিনিময় সভা  ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাঘচির ফোনালাপ, কী কথা হলো? স্টারলিংক ইন্টারনেট যেভাবে ‘অচল’ করে দিচ্ছে ইরান দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা, বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ উত্তরায় ভবনে আগুন, নিহত ৩ ঋণ খেলাপির দায়ে হরিণাকুণ্ডুর এক প্রাইমারি শিক্ষক কারাগারে হরিণাকুণ্ডুতে র‌্যাবের অভিযানে একটি দেশীয় অস্ত্র উদ্ধার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

তোমার প্রেমে

Reporter Name
Update : বুধবার, ১৬ জুন, ২০২১, ১:৪৬ অপরাহ্ন

-শিউলী খান
জানি একদিন খুঁজবে আমায়
বক্ষ চিরে  হৃদয় মাঝে!
বর্ষা ভেজা চাঁদনি রাতে,
আম কাঁঠালের গন্ধে মেতে,
দোল-দুপুরে দোল খেলাতে,
আমায় তুমি খুঁজবেই, খুঁজবে!

সেদিন আমায় পাবেনা আর!
হারাবো যেন দূর অজানায়
মেষ পালকের দলের সাথে,
রাখালিয়া বাঁশি সুরে।
গোধূলি বেলায় নীড়ে ফিরে
আমায় যবে খুঁজবে,
সন্ধ্যাকাশে নিও খুঁজে শুকতারায়!

পাহাড় চিরে ঝর্নার সুর
বেজে ওঠে বেদনা বিধুর!
আছড়ে পরে ধরণী-‘পর
রূপে অপরূপে মুগ্ধকর!

তোমার প্রেমে তোমার ধ্যানে
প্রাণস্বামী পূর্ণ জ্ঞানে,
স্মরি তোমায় বার বার
ভালোবাসায় শতবার।
খোলা জানালায় আসো তুমি
দখিনা হাওয়া হয়ে।

আঁধার রাতের নিস্তব্ধতা তুমি
আমার কোজাগরী আকাশ।
সুখ বিসর্জনে হয়তো সুখি
কতোটা সুখি বিসর্জনে
শূন্যতায় গুমরে ওঠে মন।
তোমার প্রেমে,গোপন অশ্রুতে!
– নীল কাব্য


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host