মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে জেলা ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা শৈলকুপায় রাতের আঁধারে মাদরাসায় নিয়োগ পরীক্ষা, এলাকাবাসীর প্রতিরোধ শৈলকুপায় সার সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন, লাল কার্ড প্রদর্শন লালমনিরহাট ২ আসনে জনতার দলের প্রার্থীর মতবিনিময় সভা  ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাঘচির ফোনালাপ, কী কথা হলো? স্টারলিংক ইন্টারনেট যেভাবে ‘অচল’ করে দিচ্ছে ইরান দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা, বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ উত্তরায় ভবনে আগুন, নিহত ৩ ঋণ খেলাপির দায়ে হরিণাকুণ্ডুর এক প্রাইমারি শিক্ষক কারাগারে হরিণাকুণ্ডুতে র‌্যাবের অভিযানে একটি দেশীয় অস্ত্র উদ্ধার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

শেরপুরে রাস্তা থেকে তুলে বাড়ির ছাদে নিয়ে ধর্ষণ

নিউজ ডেস্ক
Update : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১, ৩:৫২ অপরাহ্ন

বগুড়ার শেরপুরে রাস্তা থেকে সিএনজিযোগে তুলে নিয়ে গিয়ে বাড়ির ছাদে কিশোরীকে (১৫) ধর্ষণ করার অভিযোগে উঠেছে। এ অভিযোগে তিনজনের নামে শেরপুর থানায় মঙ্গলবার দুপুরে মামলা দায়ের করেছেন ভুক্তোভোগি কিশোরীর পালিত বাবা।

আসামিদের মধ্যে ধুনট থানার এলাঙ্গী পশ্চিমপাড়া এলাকার মৃত বেলায়েত প্রমানিকের ছেলে তারিকুল ইসলাম তারেক (২৫), নলডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামের বাবুল মণ্ডলের ছেলে ওয়াসিম মণ্ডল (২৫) গ্রেফতার হয়েছে। এছাড়া পুরাতন পল্লী বিদ্যুৎ অফিস এলাকার আব্দুস সামাদের ছেলে রানা মিয়া (২৫) পলাতক রয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, তরিকুল ইসলাম তারেকের সাথে এক মাস আগে মোবাইল ফোনের মাধ্যমে কিশোরীর পরিচয় হয়। এরই ধারাবাহিকতায় গত ১৩ জুন তারেক দেখা করার কথা বলে কিশোরীকে। পরে কিশোরীর বাড়ির পাশে প্রোগ্রেসিভ স্কুলের কাছে দেখা করতে এলে তরিকুল ইসলাম তারেক ও ওয়াসিম অজ্ঞাতনামা সিএনজিতে জোর করে তুলে নিয়ে যায়। এবং ধুনট হাসপাতাল রোডে পুরাতন বিদ্যুৎ অফিসে আসামি রানাদের বাড়ির ছাদে নিয়ে তারেক ধর্ষণ করে কিশোরীকে মোটরসাইকেলেযোগে শালফা ব্রিজে নামিয়ে দিয়ে যায়।

এ বিষয়ে শেরপুর থানার এসআই তন্ময় কুমার জানান, ধর্ষণের অভিযোগে ধারা-৭/৯ (১)৩০ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ অপহরণ পূর্বক ধর্ষণ ও সহায়তার অপরাধ আইনে শেরপুর থানায় (১৫ জুন) দুপুরে মামলা করা হয়, মামলা নং ১৭। এবং দুজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। আরেক আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host