মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে জেলা ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা শৈলকুপায় রাতের আঁধারে মাদরাসায় নিয়োগ পরীক্ষা, এলাকাবাসীর প্রতিরোধ শৈলকুপায় সার সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন, লাল কার্ড প্রদর্শন লালমনিরহাট ২ আসনে জনতার দলের প্রার্থীর মতবিনিময় সভা  ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাঘচির ফোনালাপ, কী কথা হলো? স্টারলিংক ইন্টারনেট যেভাবে ‘অচল’ করে দিচ্ছে ইরান দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা, বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ উত্তরায় ভবনে আগুন, নিহত ৩ ঋণ খেলাপির দায়ে হরিণাকুণ্ডুর এক প্রাইমারি শিক্ষক কারাগারে হরিণাকুণ্ডুতে র‌্যাবের অভিযানে একটি দেশীয় অস্ত্র উদ্ধার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

বগুড়ার নন্দীগ্রামে কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

নন্দীগ্রাম সংবাদদাতা
Update : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১, ৪:২৯ পূর্বাহ্ন

বগুড়ার নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষের নানা অনিয়মের কারণে এক বছরের অধিক সময় গভর্নিং বডি ছাড়াই পরিচালিত হচ্ছে কলেজের কার্যক্রম। এর ফলে অধ্যক্ষ এককভাবে কলেজ পরিচালনা করে কলেজের বিভিন্ন খাতের বিপুল টাকা আত্মসাৎ করেছেন। এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন শিক্ষকরা।
প্রাপ্ত অভিযোগে জানা গেছে, ওই কলেজের ২৪ জন শিক্ষক কর্মচারী ৩ জুন ২০২১ শিক্ষা সচিবের নিকট অধ্যক্ষের নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। অভিযোগে তারা বলেন, ৬ মাস হবে এবং এ সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম অবশ্যই সম্পন্ন করতে হবে মর্মে নির্দেশনা থাকলেও অধ্যক্ষ তা না করে গভর্নিং বডিবিহীনভাবে অদ্যাবধি কলেজ পরিচালনা করছেন। অধ্যক্ষ কলেজে কোনো কমিটি গঠন না করেই, ছাত্রছাত্রী ভর্তির টাকা, ফরম ফিলাপের টাকা, কলেজ ফান্ডের টাকা, কলেজের ব্যাংক হিসাব হতে ইচ্ছামতো তুলে বিভিন্ন ভুয়া বিল ভাউচার তৈরি করে অর্থ আত্মসাৎ করছেন। এছাড়া বিগত জুলাই ২০১৬ মাস থেকে অদ্যাবধি কলেজের অভ্যন্তরীণ অডিট হয়নি। অবৈধভাবে উপাধ্যক্ষ নিয়োগ, শিক্ষক কর্মচারীদের সাথে অসৌজন্যমূলক আচরণ, অনিয়মতান্ত্রিকভাবে কলেজের জমি ও পুকুর পত্তনিসহ অর্থনৈতিক বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ইতঃপূর্বে স্থানীয় প্রশাসনের নিকট অভিযোগ দেয়া হয়েছে।
অভিযোগ প্রসঙ্গে অভিযুক্ত অধ্যক্ষ সিরাজুল ইসলাম বলেন, সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। জাতীয় বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ পুনরায় উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি করে নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে।
এ বিষয়ে এডহক কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host