মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে জেলা ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা শৈলকুপায় রাতের আঁধারে মাদরাসায় নিয়োগ পরীক্ষা, এলাকাবাসীর প্রতিরোধ শৈলকুপায় সার সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন, লাল কার্ড প্রদর্শন লালমনিরহাট ২ আসনে জনতার দলের প্রার্থীর মতবিনিময় সভা  ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাঘচির ফোনালাপ, কী কথা হলো? স্টারলিংক ইন্টারনেট যেভাবে ‘অচল’ করে দিচ্ছে ইরান দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা, বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ উত্তরায় ভবনে আগুন, নিহত ৩ ঋণ খেলাপির দায়ে হরিণাকুণ্ডুর এক প্রাইমারি শিক্ষক কারাগারে হরিণাকুণ্ডুতে র‌্যাবের অভিযানে একটি দেশীয় অস্ত্র উদ্ধার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

নিষ্ঠুর মহামারী – বিপ্লব গোস্বামী

বিপ্লব গোস্বামী
Update : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১, ১:৩১ পূর্বাহ্ন

নিষ্ঠুর মহামারী

বিপ্লব গোস্বামী

প্রতি শতবর্ষ পরে
তুমি কেন এসো ফিরে
হে নিষ্ঠুর মহামারী !!

কখনো বা প্লেগ হয়ে
নয় তো কলেরা ভয়ে
নয় স্প‍্যানিশ নাম ধরি !!

এসেছে বার বার
করেছে নর সংহার
মৃত‍্যু মিছিল প্রতি বারই !!

কুড়িতে করোনা নামে
প্রতি নগর,শহর,গ্ৰামে
রূপ নিয়েছে অতিমারি !!

চারিদিকে হাহাকার
নেই কোন প্রতিকার
মৃত‍্যু হয়েছে ভারী !!

কেবল আতঙ্ক-ত্রাস
হায় ! নিয়তির পরিহাস
কেবল লাশের সারি !!

কারো বোন কারো ভ্রাতা
কারো পিতা কারো মাতা
কারো পুত্র নিছে কারি !!

শ্মশানেতে জ্বলে চিতা
পুত্র শোকে কাঁদে পিতা
শোকার্ত প্রতি বাড়ি !!

জানি না শেষ পরিণতি
কোথায় যে টানবে ইতি
অপেক্ষায় আছি তারই !!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host