মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে জেলা ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা শৈলকুপায় রাতের আঁধারে মাদরাসায় নিয়োগ পরীক্ষা, এলাকাবাসীর প্রতিরোধ শৈলকুপায় সার সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন, লাল কার্ড প্রদর্শন লালমনিরহাট ২ আসনে জনতার দলের প্রার্থীর মতবিনিময় সভা  ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাঘচির ফোনালাপ, কী কথা হলো? স্টারলিংক ইন্টারনেট যেভাবে ‘অচল’ করে দিচ্ছে ইরান দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা, বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ উত্তরায় ভবনে আগুন, নিহত ৩ ঋণ খেলাপির দায়ে হরিণাকুণ্ডুর এক প্রাইমারি শিক্ষক কারাগারে হরিণাকুণ্ডুতে র‌্যাবের অভিযানে একটি দেশীয় অস্ত্র উদ্ধার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

এখনো সময় আছে- বকুল হক।

বকুল হক
Update : বুধবার, ৭ এপ্রিল, ২০২১, ১২:২৭ অপরাহ্ন

এখনো সময় আছে
                           বকুল হক।
আমার পথটা লম্বা কতটা?
বরাদ্দ সময় ঠিক যতটা।
আমার কথা কতটুকু বলা?
জীবনের পথে যেটুকু চলা।
এত মারামারি এত হানাহানি?
ক্ষমতার লোভ তাই টানাটানি।
ক্ষমতার কি খুব প্রয়োজন?
তা-না হলে কেন? এত আয়োজন!
তাহলে, উলঙ্গ শিশুটি কেনো বাটি হাতে,
মায়ের অভিসার নিষ্পেষিত রাতে?
মিথ্যা প্রলোভনে মিছে ঘুমানো শিশুর
নিকে করা বাপ নেই সাথে?
প্রতি কাকডাকা ভোরে ফিরে আসে মা
ব্যথা ভরা গতরে
বিবেকের কাছে হেরে যেয়ে কাঁদে
বিষে জরা অন্তরে।
ক্ষুধা যন্ত্রণায় কাতর শিশুর
মুখে তুলে দিতে ভাত
নিরবে কেঁদেছে বিবেক দংশনে
অভিসারে কাটিয়ে রাত।
তোমাদর যাদের কুকুর স্বভাব, মত্ত
কামড়াকামড়িতে
যার যার মত আখের গোছাও ব্যাঙ্ক,
সিন্দুক, আলমারিতে।
তাদের চোখে পড়েনা তো ধরা
আঁধারের চাপা কান্না
তাই বলি ভাই অনেক হয়েছে
আই ফিরে আয়, আর না।
০৭/০৪/২১ ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host