মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে জেলা ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা শৈলকুপায় রাতের আঁধারে মাদরাসায় নিয়োগ পরীক্ষা, এলাকাবাসীর প্রতিরোধ শৈলকুপায় সার সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন, লাল কার্ড প্রদর্শন লালমনিরহাট ২ আসনে জনতার দলের প্রার্থীর মতবিনিময় সভা  ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাঘচির ফোনালাপ, কী কথা হলো? স্টারলিংক ইন্টারনেট যেভাবে ‘অচল’ করে দিচ্ছে ইরান দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা, বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ উত্তরায় ভবনে আগুন, নিহত ৩ ঋণ খেলাপির দায়ে হরিণাকুণ্ডুর এক প্রাইমারি শিক্ষক কারাগারে হরিণাকুণ্ডুতে র‌্যাবের অভিযানে একটি দেশীয় অস্ত্র উদ্ধার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

পত্নীতলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায়

শামীম আক্তার চৌধুরী প্রিন্স, পত্নীতলা (নওগাঁ)
Update : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১, ৩:১২ অপরাহ্ন

শামীম আক্তার চৌধুরী প্রিন্স, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ পত্নীতলায় সোমবার ভোক্তা অধিকার অধিদপ্তর জেলা কার্যালয়ের অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য ও পানীয়, মেয়াদ উত্তীণ কিটনাশক ও অনুমোদিত যৌন উত্তেজক ঔষধ বিক্রয় ও সংরক্ষণ করার অপরাধে এক ফ্যাক্টরি ও দুই দোকানকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামিম হোসেনের নেতৃত্বে অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেনেটারী ইন্সপেক্টও প্রভাস চন্দ্র কবিরাজ, পত্নীতলা থানার এ.এস.আই বিজন কুমার সহ সঙ্গীয় ফোর্স।

অভিযানে উপজেলার খিরশিন মোড়ে খিরশিন চানাচুর ফ্যাক্টরিকে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় ও রাখার এবং প্রতিষ্ঠিানটির কোন অনুমোদন না থাকার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মাজেদুরকে ৫ হাজার টাকা, নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় সার ডিলার সামসুল হককে মেয়াদ উত্তীর্ণ কিটনাশক বিক্রয় ও রাখার অপরাধে ৫ হাজার টাকা এবং উপজেলার হরিরামপুর মোড়ে অনুমোদিত যৌন উত্তেজক ঔষধ ও মেয়াদ উত্তীর্ণ পানীয় বিক্রয় ও রাখার অপরাধে ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। অভিযানে মোট ৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৭ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host