মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম
মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, খাদ্য-বিশুদ্ধ পানির সংকট ৩টি নতুন উপজেলা ও ১টি থানা অনুমোদন খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান রাজধানীতে সিআইডির হাতে ছিনতাইকারী গ্রেফতার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

হঠাৎ রাজা ফটাৎ- বকুল হক।

Reporter Name
Update : মঙ্গলবার, ২৪ মে, ২০২২, ১২:১৮ অপরাহ্ন

হঠাৎ রাজা ফটাৎ।
বকুল হক।
আজ রাতে আমি স্বপ্নে দেখি
হয়েছি দেশের রাজা,
করতে হবে অনেক কাজ
যত কাজ আছে ক্বাযা।
সেমিনার সভা পাঁচতারা হোটেল
ভূরিভোজ আয়োজন
করছে সবাই যা ইচ্ছা তাই
যা নয় প্রয়োজন।
ক্যামেরাম্যান ফটো সাংবাদিক
হামারে তুলছে ছবি
কম কথা নয় রাজা হয়েছে
অখ্যাত এক কবি।
বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী সব
হয়েছে পাশে জড়ো
এ ওর গায়ে গুতো দিয়ে বলে
কি কপালে হয়েছে বড়।
কম কথা নয় দেশের রাজা
আমরাও ভাগ্যবান,
চাকরিবাকরি ব্যবসা বানিজ্যে
কষে দেবো এবার টান।
কিছু চামচারা চামচামিতে মাতে
সারাদিন ব্যস্ত তেলে,
“জীবন যৌবন প্রয়োজনে দেবো
যদিও যেতে হয় জেলে”।
কিছুকিছু মানুষ অতি উৎসুক
হিংসায় মরে জ্বলে
সারাদিন শুধু ফন্দি ফিকির
কিভাবে ফেলবে কলে।
ক্বাজা কাজ তো পড়ে মরুক
এদের সামলানো দায়
আমিতো রাজা ভালোবাসি প্রজা
থাকবো সততায়।
আমার চিন্তায় প্রথম কাজ
বেকারত্ব সমাধান,
দারিদ্র্যতা মোচন, শিক্ষা সুযোগ
কর্ম সংস্থান।
হঠাৎ একটা গুলির শব্দে
ঘুম ভেঙে যায় চমকে
স্বপ্নে সখের রাজা হওয়ার সাধ
ওখানেই গেল থমকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host