মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম
মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, খাদ্য-বিশুদ্ধ পানির সংকট ৩টি নতুন উপজেলা ও ১টি থানা অনুমোদন খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান রাজধানীতে সিআইডির হাতে ছিনতাইকারী গ্রেফতার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

অনৈতিহাসিক-ইতিহাস মহীতোষ গায়েন

মহীতোষ গায়েন
Update : বুধবার, ১৮ মে, ২০২২, ৫:১০ অপরাহ্ন

অনৈতিহাসিক-ইতিহাস
মহীতোষ গায়েন
ইতিহাস স্থায়ী,থমকে থাকে না,ইতিহাস সক্রিয়,

কখনো ব‍্যক্তি ইতিহাস হয়ে যায় কখনো ঘটনা…
গুমোট-মেঘ-বৃষ্টি,উপলব্ধি ইতিহাসে গতি পায়
কত কথা হয়,কত দুর্বল বিরোধীতা,হয় রটনা।
তবুও ইতিহাসের ইতিহাস লেখেন ঐতিহাসিকরা
সত‍্য সুন্দর ইতিহাস হয় অনৈতিহাসিক অসুন্দর,
সময় যায়,দিন যায়, রাত আসে ইতিহাস সচল হয়,
হঠাৎ ইতিহাস দেখে জটিল অনৈতিহাসিক ধুরন্ধর।
চেপে রাখা ইতিহাস বাইরে আসে,খুলে যায় জট;
কেউ হাসে কেউ কাঁদে কেউ ছাড়ে হনুলুলু ফেউ;
ক্ষমতার ইতিহাস,পদধারী ইতিহাস যায় রসাতল
অঙ্গীকারে নবরূপে ইতিহাসে আসে কেউ কেউ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host