মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে জেলা ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা শৈলকুপায় রাতের আঁধারে মাদরাসায় নিয়োগ পরীক্ষা, এলাকাবাসীর প্রতিরোধ শৈলকুপায় সার সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন, লাল কার্ড প্রদর্শন লালমনিরহাট ২ আসনে জনতার দলের প্রার্থীর মতবিনিময় সভা  ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাঘচির ফোনালাপ, কী কথা হলো? স্টারলিংক ইন্টারনেট যেভাবে ‘অচল’ করে দিচ্ছে ইরান দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা, বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ উত্তরায় ভবনে আগুন, নিহত ৩ ঋণ খেলাপির দায়ে হরিণাকুণ্ডুর এক প্রাইমারি শিক্ষক কারাগারে হরিণাকুণ্ডুতে র‌্যাবের অভিযানে একটি দেশীয় অস্ত্র উদ্ধার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ফেরে না কিছু শব্দ ও  মানুষ -অমিয় মল্লিক

Reporter Name
Update : রবিবার, ৭ মার্চ, ২০২১, ৬:০০ পূর্বাহ্ন

ফেরে না কিছু শব্দ ও  মানুষ.
                                           -অমিয় মল্লিক
                                             উত্তর চব্বিশ পরগণা,ভারত
যেসব মেঘেরা উড়ে যায় তারা ফিরে আসে আবার
একঝাঁক বৃষ্টি নিয়ে, বৃষ্টির গন্ধে জেগে ওঠে
পাড়াময় স্বর, বেদনার চিত্রপটে লেগে যায় রঙ,
যে রঙের বর্ণিল শোভায় কঙ্কালেরা হাসে ক্ষতখন্ডে।
বুকের ভেতর হেঁটে যায়
উজবুক বাসনা ও আলো,
অপরুপ সৌন্দর্যের আগুনে লেলিহান জ্বলে
লোভাতুর কলতান, পাখীকন্ঠী!
বৃষ্টিভেজা গাছের শাখাপ্রশাখায় ছায়াঘন বাসা
ভরে থাকে নিভৃত নিদ্রায়,
বিশ্বস্ত শ্বাসে ইচ্ছের ভাঁজে ভাঁজে
থেকে যায় স্মৃতির কুয়াশা!
কেবল ফেরে না এমন কিছু শব্দ ও মানুষ
খুপরি ঘরের অন্ধকারে,
মিশে গেছে হয়তো দিগন্তহীন সত্যের সন্ধানে
যা’ সুপ্ত হয়ে লুকিয়ে ছিলো রক্তের প্রতি ফোঁটায়..


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host