বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

মাটির মায়া -রঞ্জন বিশ্বাস।

Reporter Name
Update : রবিবার, ১০ এপ্রিল, ২০২২, ৪:১৯ অপরাহ্ন

মাটির মায়া
রঞ্জন বিশ্বাস।
শেষ বিকেলের আলো ক্রমে ম্লান হয়ে আসে।
ঝাপসা দু’চোখ,স্মৃতির আয়নার ভাসে
ফেলে আসা পুরনো অতীত। তৃষ্ণার্ত আবেগ নিয়ে
নিষ্পলক চেয়ে থাকি দিনে, রাতে
আমার শৈশব-কৈশোর-মাখা গাঁয়ের শ্যামল ছায়াতে।
মনে পড়ে যায় আমাদের বটতলা;তার ছায়াতলে
ডাংগুলি-কানামাছি,কত সকালে-বিকালে
আরো কত খেলা খেলিয়াছি।অপরাহ্ণ বেলায়
চৈত্র মাসের শেষে চড়কের মেলায়
রঙিন মাটির হাড়ি,মাটির ঘোড়ার গাড়ি
প্লাস্টিকের খেলনা,বেলুনের বাঁশি-তুচ্ছ এরা সবে
কিশোর বালকেরে যোগায়েছে প্রাণ-ভরা হাসি।
আরো মনে উঁকি মারে গ্রামের সেই খেয়াঘাট-
তার পাড়েই ছিল তিনকড়ি পাটনির বাস,
জীর্ণদশা জীবনের সাথে আঁটসাঁট করে বাধাঁ ছিল
জোড়া-তালি দেয়া তার খেয়া নৌকাখানা।
কত বর্ষাকালে, আজ মনে পড়ে–
নিছক দুষ্টুমির ছলে
ডুবায়ে দিয়েছি তার ভাঙ্গা খেয়াটারে
ঘাটের কিনারে।তারপরে অবশেষে
তৃপ্তির হাসি হেসে ফিরে গেছি ঘরে।
সেই সব কথা, আজ অপরাহ্ন কালে
বিষন্ন অন্তরে আনে অনুশোচনা
জাগায়ে তুলিতে চায় নিদারুণ ব্যাথা।
দুপুরে স্নানের কালে, কখনো বা খেলাছলে
পাড়ার সাথীদের সাথে
আমার দুরন্ত কৈশোর
আছড়ে পড়েছে ভরা গাঙ এর জলে,
এ পাড়ের জৈ-বট,হিজলের,কদমের শাখা হতে।
উদ্দাম সাঁতার কেটে, অবশেষে
দু’ চোখ লাল করে থামতাম এসে
খেজুর-গুড়ি দিয়ে বাঁধানো আমাদের গাঙের ঘাটে।
ওপারে হাম্বা-হাম্বা স্বরে পরম মমতাভরে
সদ্যস্নাত বাছুরের গা-চাটে
ঠাকু’মার আদরের লালী গাই।
কত কিছু মনে আসে,আরো কত মনে নাই-
ন্যাপথালিন দেয়া তোলা-কাপড়ের ঘ্রাণের মত
তারা সুখের পুরনো সুবাস নিয়ে
ভীড় করে বুকের ভিতরে।
কত দেশে ঘুরলাম, কত নগরে-বন্দরে
কাটালাম কতদিন আদরে-অনাদরে
এ জীবন। আজ শুধু মনে পড়ে–
আমার গাঁয়ের পরে
ফেলে আসা সেদিনের কত প্রিয় মুখ
পুরনো পুকুর ঘাট,বৈঁচি বাগান,
ধানের পালায় সাজানো আমাদের নিকানো উঠান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host