সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে জেলা ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা শৈলকুপায় রাতের আঁধারে মাদরাসায় নিয়োগ পরীক্ষা, এলাকাবাসীর প্রতিরোধ শৈলকুপায় সার সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন, লাল কার্ড প্রদর্শন লালমনিরহাট ২ আসনে জনতার দলের প্রার্থীর মতবিনিময় সভা  ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাঘচির ফোনালাপ, কী কথা হলো? স্টারলিংক ইন্টারনেট যেভাবে ‘অচল’ করে দিচ্ছে ইরান দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা, বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ উত্তরায় ভবনে আগুন, নিহত ৩ ঋণ খেলাপির দায়ে হরিণাকুণ্ডুর এক প্রাইমারি শিক্ষক কারাগারে হরিণাকুণ্ডুতে র‌্যাবের অভিযানে একটি দেশীয় অস্ত্র উদ্ধার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

তোমার জন্য  – মোঃ মতিয়ার রহমান

Reporter Name
Update : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১, ১২:১৮ অপরাহ্ন

তোমার জন্য
          – মোঃ মতিয়ার রহমান
তোমার জন্য
সেই থেকে পথ পানে চেয়ে চেয়ে
কেটে যায়  দিবা-নিশী,
চারিদিক নিস্তব্ধ
তবু দোলা দেয় তব স্মৃতি;
চেয়ে থাকার ক্লান্তিতে
ক্ষয় হয় চোখের দীপ্তি।
তোমার জন্য
হৃদয়ে বাজে মাদল
গোধূলির রঙ দিগন্তে,
উথলি উঠে সমুদ্র
খুশির তরঙ্গে;
অবাক চোখে শুধুই তাকিয়ে
তোমার পথের দিকে।
তোমার জন্য
স্বপ্নগুলো পরিস্ফুট হয়
দোলা দেয় মূহুর্তে মূহুর্তে,
মন হারিয়ে যায় উল্লাসে
গেয়ে যাই গান আনন্দ নৃত্যে;
হৃৎস্পন্দনে খুশির উল্লাস
অন্তরে জাগে বাসনা বিলাস।
তোমার জন্য
স্ফীত বেলুনের মতো
হাওয়ায় উড়ে মন,
পাখির কাকলীতে ভরে গেছে বন
চারিদিকে ভ্রমরার গুঞ্জন;
যেন বহুকালের তৃষ্ণা মেটার আলিঙ্গন
আজন্ম আকাঙ্খা পূরণের লক্ষণ।
তোমার জন্য
হৃদয়ের কুঞ্জবনে
সাজিয়েছি বাসর সংগোপনে,
থাকবো না আর মান অভিমানে
বলবো কথা মধুর সম্বোধনে;
হারিয়ে যাব এক নিমিষে উত্তাল যৌবনে
ভুলের সমাধি রচনা করবো দুজন দুজনে।
তোমার জন্য
অন্তর্যামী যাত্রীর মতো
হৃৎস্পন্দন হয় অহরহ,
নিবিড় নিস্তব্ধতায় তবুও তাকিয়ে
ভেসে যায় মন স্রোতের বানে;
তবুও রোজ পরিচয় হয়  ব্যর্থতার সাথে
প্রতিদিন শেষ হয় দু’চোখ আমার জলে ভাসে!!
             -০-
তাং ২৬/০২/২০২১খ্রিঃ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host