শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

বসন্ত পথে পথে-মহীতোষ গায়েন

মহীতোষ গায়েন
Update : শনিবার, ১৯ মার্চ, ২০২২, ১০:১৮ পূর্বাহ্ন

বসন্ত পথে পথে
মহীতোষ গায়েন
ছেলেটি মেয়েটি হেঁটেই চলেছে এই বসন্ত পথে পথে
পলাশের কত কুঁড়ি কুড়িয়েছে লাগাতে হৃদয় ক্ষতে,
কত দিন গেছে খুনসুটি করে কত যে বিরহ জ্বালা…
কথায় কথায় বেড়েছে তাদের মহা প্রেমের গাছপালা।
মরমে তাদের সুখের স্বপ্ন,মরমে বসন্ত দিনের ঢেউ…
এভাবে তাদের দেখা হয়ে যাবে ভাবেনি তারা কেউ;
কত দিন গেছে বিকেল এসেছে সাঁঝবেলা বয়ে যায়
শিমুল পলাশে রাতের পাখি আগমনী বসন্ত গান গায়।
ছেলেটি মেয়েটি হেঁটেই চলেছে সেই বসন্ত পথে পথে
হৃদয়ে তাদের রঙিন বসন্ত,হৃদয়ে প্রেমের বরণডালা,
ফাগুন হাওয়ায় ভেসে আসে সে মিলন-সুরের রাগ…
অনুরাগ ভরা বিরহ বাতাসে আজ রঙিন-বসন্ত-ফাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host