বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

পিরোজপুরে কোভিড-১৯ রোগীদের জন্য ফ্রি অক্সিজের ব্যাংক উদ্বোধন

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১, ৭:০৬ অপরাহ্ন

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জরুরী সেবার জন্য ফ্রি অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় শহরের অফিসার্স ক্লাব প্রাঙ্গনে পিরোজপুরের অন্যতম স্বেচ্ছোসেবী সংগঠন “ক্ষুধার্ত মানুষের পাশে আমরা” সংগঠনের আয়োজনে এ অক্সিজেন ব্যাংকের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। এছাড়া অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান, সরকারি সোহরাওয়ার্দি কলেজের সহকারী অধ্যাপক কাজী মো: জাহাঙ্গীর আলম, ক্রীড়া সংগঠক আজমল হুদা নিঝুম। এ অক্সিজেন ব্যাংকের সার্বিক তত্ত্বাবধায়ন করবেন রূপালী ব্যাংক, হুলারহাট শাখার ম্যানেজার মো: মিজানুর রজমান সুমন।

রূপালী ব্যাংক, হুলারহাট শাখার ম্যানেজার মো: মিজানুর রজমান সুমন জানান, করোনা আক্রান্ত মানুষের জরুরী সেবার জন্য বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হবে। ২৪ ঘন্টা যেকোন সময় করোনা আত্রান্ত রোগীদের জন্য এ অক্সিজেন সেবার জন্য হটলাইন নাম্বার হিসেবে ০১৭২১৫৩৮৩৪৩,০১৭২৯৮৭৩৯০০, ০১৭১৭০০৪৯০৫ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host