রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম
মাদারীপুরের টেকেরহাটে প্রাইভেট হসপিটালের উদ্বোধন ঝিনাইদহে আ’লীগের মিছিলের ঘটনায় শেখ হাসিনাসহ ৫২ জনের নামে মামলা, গ্রেপ্তার-৫ প্রায় ১০০ শতাংশ ভোট পেয়ে রমজান কাদিরভের বিজয় ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ‘আজ কেন মন উদাসী হয়ে’ গানের সেই বিউটি হলেন জেলার শ্রেষ্ঠ শিক্ষক হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু শিল্পকারখানায় আগামীকাল থেকে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে-প্রধানমন্ত্রী সরকারকে সহযোগিতা না করে লংমার্চের নামে লংড্রাইভ করছে জামায়াত- রাশেদ খাঁন লালমনিরহাট জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

হাইকোর্ট নির্দেশে মনোনয়নপত্র দাখিলের সুযোগ পেলেন পিরোজপুর-০২ আসনের প্রার্থী

পিরোজপুর জেলা প্রতিনিধি
Update : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬, ৬:১২ অপরাহ্ন

পিরোজপুর প্রতিনিধি : হাইকোর্ট নির্দেশে মনোনয়নপত্র দাখিলের সুযোগ পেলেন পিরোজপুর-২ আসনের গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থি মো. আনিসুর রহমান মুন্না। মঙ্গলবার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন ।
জানা যায়, আনিসুর রহমান মুন্না প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত আবেদন করলেও ৯ দিনেও বিষয়টি সমাধান না হওয়ায় হাইকোর্টে অভিযোগ করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টার আগে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন। তিনি দাবি করেন, সহকারী রিটার্নিং অফিসারের কক্ষের বাইরে অপেক্ষা করতে নির্দেশ দেয়া হয় এবং ঠিক সময়ের আগেই তিনি সেখানে উপস্থিত থাকলেও কেচি গেট বন্ধ করে দেয়া হয়। পরে ফোন করলে অফিসারের সহকারী জানান, এক মিনিট বিলম্বের কারণে তার মনোনয়নপত্র গ্রহণ করা সম্ভব নয়।তিনি নির্ধারিত সময়ের আগেই উপস্থিত ছিলেন, যা সিসিটিভি ফুটেজে প্রমাণ করা যাবে।
আনিসুর রহমান মুন্না পিরোজপুরবাসীর উদ্দ্যেশ্যে বলেন, সবার আগে মাতৃভূমি বাংলা আমার মা, দেশ হবে জনগণের স্বৈরাচারের না। পিরোজপুরের সাধারণ মানুষ ও সর্বস্তরের দোয়া ভালোবাসা নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ এর জন্য সকলের সাহায্য নিয়ে এগিয়ে যেতে চাই, সুবিধাবাদীদের নেতা হওয়ার চেয়ে জনগণের চাকর সম্মানের বলে মনে করি , সাধারণ মানুষ আমার আমার সকল ভুল ত্রুটি গুলো ক্ষমা করে আমাকে কাছে টেনে নেবে এই আশা ব্যক্ত করছি। আমি পিরোজপুরের সন্তান এখানে সাধারণ মানুষই আমার অভিভাবক , আমার নির্বাচনের প্রতিশ্রুতি হিসেবে শুধুমাত্র একটি বাক্যই বলতে চাই । আমার পরিবার এবং সন্তানদের স্বার্থের আগে আমার সাধারন জনগণের স্বার্থ উদ্ধার আমার কাছে আগে থাকবে ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
Theme Created By Uttoron Host