বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

দিনাজপুরে জেলা যুবলীগের উদ্যোগে বিনামূল্যে জরুরী ঔষধ ও মাক্স বিতরণ

Reporter Name
Update : শনিবার, ১০ জুলাই, ২০২১, ৭:৩৭ অপরাহ্ন

মোঃ মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুর : বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি’র দিক নির্দেশনায় ও সহযোগিতায় দিনাজপুরে করোনায় আক্রান্ত সহ বিভিন্ন রোগীদের মাঝে বিনামূল্যে জরুরী ঔষধ ও মাক্স বিতরন করেছে – জেলা যুবলীগ।
১০ জুলাই, ২০২১ শনিবার দুপুরে সদর হাসপাতাল মোড় চত্বরে (আনোয়ার মেডিকেল স্টোর সংলগ্ন) করোনায় আক্রান্ত সহ বিভিন্ন রোগীদের  মাঝে বিনামূল্যে জরুরী ঔষধ ও মাক্স বিতরন করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন। এছাড়া করোনায় আক্রান্ত রোগীদের জন্য তাদের স্বজনদের হাতে অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের নেতৃবৃন্দসহ অন্যরা।
জরুরী ঔষধ ও মাক্স ফ্রি বিতরণ কার্যক্রম  ৫ জুলাই, ২০২১ থেকে শুরু করা হয়।  মাসব্যাপী চলমান কার্যক্রমে বিনামূল্যে জরুরি ঔষধ ও মাক্স বিতরণকালে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন বলেন – জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি’র দিক নির্দেশনায় ও সহযোগিতায় দিনাজপুরে করোনায় আক্রান্ত সহ বিভিন্ন রোগীর সেবায় দিনাজপুর জেলা যুবলীগ সর্বদা পাশে থাকবে। এরই অংশ হিসেবে বিনামূল্যে ঔষধ ও মাক্স বিতরণ কর্মসূচি শুরু করেছে যুবলীগ। তাহা অব্যাহত থাকবে বলে জানান তিনি। শুধু করোনা রোগীদের জন্য নয় বিভিন্ন ধরনের রোগীদের‌ও ঔষধ দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host