মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে জেলা ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা শৈলকুপায় রাতের আঁধারে মাদরাসায় নিয়োগ পরীক্ষা, এলাকাবাসীর প্রতিরোধ শৈলকুপায় সার সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন, লাল কার্ড প্রদর্শন লালমনিরহাট ২ আসনে জনতার দলের প্রার্থীর মতবিনিময় সভা  ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাঘচির ফোনালাপ, কী কথা হলো? স্টারলিংক ইন্টারনেট যেভাবে ‘অচল’ করে দিচ্ছে ইরান দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা, বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ উত্তরায় ভবনে আগুন, নিহত ৩ ঋণ খেলাপির দায়ে হরিণাকুণ্ডুর এক প্রাইমারি শিক্ষক কারাগারে হরিণাকুণ্ডুতে র‌্যাবের অভিযানে একটি দেশীয় অস্ত্র উদ্ধার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

পিরোজপুরের স্বরূপকাঠীতে আনসার ও ভিডিপির নতুন ভবনের উদ্বোধন

পিরোজপুর প্রতিনিধি
Update : রবিবার, ১৩ জুন, ২০২১, ৪:৪৮ অপরাহ্ন

পিরোজপুর জেলার স্বরূপকাঠী উপজেলায়, আনসার ও ভিডিপি কার্যালয়ের এক তলা নতুন ভবনের নির্মান কাজের উদ্ভোধন করা হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলা সদরে নতুন ভবনের নির্মান কাজের উদ্ভোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বরিশাল রেঞ্জের আনসার ও ভিডিপি উপ-মহাপরিচালক মোঃ নুরুল হাসান ফরিদী, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কমান্ডান্ট মোঃ সাজ্জাত মাহমুদ ।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্বরূপকাঠী উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হক, শশাংঙ্ক রঞ্জন সমদ্দার, নেছারাবাদ উপজেলা প্রশিক্ষক আমিনুল হক।

উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেএী শেখ হাসিনার ঘোষিত ভিশন ২০২১ এবং ভিশন ২০৪১ বাস্তবায়নে সরকারের প্রতিটি বিভাগ ও বাহিনীকে আরো যুগোপযোগী করে গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।২০৪১ সালে ক্ষুধা ও দারিদ্রতা মুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকলকে একযোগে কাজ করতে হবে। এরই ধারাবাহিকতায় পর্যায়ক্রমে বিভিন্ন জেলা ও উপজেলায় টাইপ প্লান অনুযায়ী আধুনিক ও নান্দনিক অবকাঠামো নির্মাণ কাজ শুরু করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন এই উপজেলার আনসার -ভিডিপির সদস্যরা নিজস্ব একটি অফিস বিল্ডিং এর জন্য বহুদিন অপেক্ষায় ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host