সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে জেলা ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা শৈলকুপায় রাতের আঁধারে মাদরাসায় নিয়োগ পরীক্ষা, এলাকাবাসীর প্রতিরোধ শৈলকুপায় সার সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন, লাল কার্ড প্রদর্শন লালমনিরহাট ২ আসনে জনতার দলের প্রার্থীর মতবিনিময় সভা  ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাঘচির ফোনালাপ, কী কথা হলো? স্টারলিংক ইন্টারনেট যেভাবে ‘অচল’ করে দিচ্ছে ইরান দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা, বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ উত্তরায় ভবনে আগুন, নিহত ৩ ঋণ খেলাপির দায়ে হরিণাকুণ্ডুর এক প্রাইমারি শিক্ষক কারাগারে হরিণাকুণ্ডুতে র‌্যাবের অভিযানে একটি দেশীয় অস্ত্র উদ্ধার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

মেডিকেলে ভর্তি হলেন দিনাজপুরের জান্নাতুম মৌমিতা মুন্নী

মো. মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুর
Update : রবিবার, ৩০ মে, ২০২১, ২:৫৩ অপরাহ্ন

মো. মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুর : ৩০ মে, ২০২১ রোববার, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি মেডিকেল পড়ার সকল দায়িত্ব নেওয়ার পর দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজে ভর্তি হলেন পাবনা জেলার শিক্ষার্থী হতদরিদ্র পরিবারের সন্তান জান্নাতুম মৌমিতা মুন্নী। মুন্নীর সাথে এসেছিলেন তার বাবা বাকি বিল্লাহ।
উল্লেখ্য যে, মেডিকেলে চান্স পাওয়া পাবনার মেধাবী শিক্ষার্থী মোছা. জান্নাতুম মৌমিতা মুন্নী’র মেডিক্যাল কলেজে পড়াশোনার দায়িত্ব নেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
০৮ এপ্রিল, ২০২১ বৃহস্পতিবার সকালে মুন্নী এবং তার পরিবারের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হন হুইপ ইকবালুর রহিম। মুন্নীর বাবা, মা ও চাচা ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে দীর্ঘ আলাপের পর মুন্নীর মেডিক্যাল কলেজে ভর্তিসহ সমস্ত বিষয় নিয়ে তাদের আশ্বস্ত করেন হুইপ ইকবালুর রহিম। মুন্নীর পরিবার আবেগ আপ্লুত হয়ে পড়লে হুইপ ইকবালুর রহিম মেয়েকে নিয়ে কোনো ধরনের দুশ্চিন্তা না করার জন্য বলেন।
আরো উল্লেখ্য যে, ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় মেধাক্রমে ৩১১০তম হয়ে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন হতদরিদ্র পরিবারের সন্তান মোছা. জান্নাতুম মৌমিতা মুন্নী। তিনি পাবনা মেডিকেল কলেজ কেন্দ্র থেকে পরীক্ষায় অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host