মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে জেলা ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা শৈলকুপায় রাতের আঁধারে মাদরাসায় নিয়োগ পরীক্ষা, এলাকাবাসীর প্রতিরোধ শৈলকুপায় সার সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন, লাল কার্ড প্রদর্শন লালমনিরহাট ২ আসনে জনতার দলের প্রার্থীর মতবিনিময় সভা  ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাঘচির ফোনালাপ, কী কথা হলো? স্টারলিংক ইন্টারনেট যেভাবে ‘অচল’ করে দিচ্ছে ইরান দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা, বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ উত্তরায় ভবনে আগুন, নিহত ৩ ঋণ খেলাপির দায়ে হরিণাকুণ্ডুর এক প্রাইমারি শিক্ষক কারাগারে হরিণাকুণ্ডুতে র‌্যাবের অভিযানে একটি দেশীয় অস্ত্র উদ্ধার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

উলিপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পথসভা অনুষ্ঠিত

Reporter Name
Update : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১, ২:১৯ অপরাহ্ন

হাফিজ সেলিম, কুড়িগ্রাম ঃ কুড়িগ্রামের উলিপুরে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উলিপুর বিজয় মঞ্চে উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহম্মেদ মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, কুড়িগ্রাম পৌরসভার নবনির্বাচিত মেয়র কাজিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব কবির উদ্দিন সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ, ওবাইদুর রহমান, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স ম আল মামুন সবুজ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ সরকার, বাংলাদেশ ছাত্রলীগ কানাডা শাখার সাবেক সহভাপতি সালমান হাসান ডেভিট মারজান, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, জেলা আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আহসান হাবীব রানা, পৌর মেয়র প্রার্থী আলহাজ্ব মামুন সরকার মিঠু, মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুর রহমান তালুকদার সাজু, আলহাজ্ব মহিউল ইসলাম মুকুল প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host