মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে জেলা ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা শৈলকুপায় রাতের আঁধারে মাদরাসায় নিয়োগ পরীক্ষা, এলাকাবাসীর প্রতিরোধ শৈলকুপায় সার সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন, লাল কার্ড প্রদর্শন লালমনিরহাট ২ আসনে জনতার দলের প্রার্থীর মতবিনিময় সভা  ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাঘচির ফোনালাপ, কী কথা হলো? স্টারলিংক ইন্টারনেট যেভাবে ‘অচল’ করে দিচ্ছে ইরান দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা, বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ উত্তরায় ভবনে আগুন, নিহত ৩ ঋণ খেলাপির দায়ে হরিণাকুণ্ডুর এক প্রাইমারি শিক্ষক কারাগারে হরিণাকুণ্ডুতে র‌্যাবের অভিযানে একটি দেশীয় অস্ত্র উদ্ধার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

দিনাজপুরে বোরো চাল সংগ্রহ উদ্বোধন

মো. মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুর
Update : রবিবার, ৯ মে, ২০২১, ১:৩০ পূর্বাহ্ন

মো. মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুর : দিনাজপুরে খাদ্য অধিদপ্তর ও খাদ্য মন্ত্রনালয় এর আয়োজনে বোরো চাল সংগ্রহ -২০২১ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
৮ মে, ২০২১ শনিবার সকাল সাড়ে ১১টায় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সারাদেশে অভ্যন্তরীণ বোরো চাল সংগ্রহ -২০২১ এর শুভ উদ্বোধন করেন খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। এ সময় উপস্থিত ছিলেন হুইপ ইকবালুর রহিম এমপি।
দিনাজপুর সিএসডি গোডাউন চত্বরে অভ্যন্তরীণ বোরো চাল সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে শুভ সূচনা করেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক এস. এম. সাইফুল ইসলাম, সহকারী খাদ্য নিয়ন্ত্রক সন্দীপ কুমার দাস, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. রেজাউল ইসলাম, সিএসডি’র ব্যবস্থাপক মো. মিজানুর রহমান, চাল কল মালিক সমিতির সভাপতি মোছোদ্দেক হুসেন, সহ-সভাপতি প্রতাপ কুমার সাহা পানু, সাধারন সম্পাদক মোসাদেক হোসেন চেীধুরী পাপ্পু, দিনাজপুর শ্রমিক লীগের সাধারন সম্পাদক আলাউদ্দিন আলো প্রমুখ।
খাদ্য নিয়ন্ত্রক এস.এম. সাইফুল ইসলাম বলেন, সরকার যে দাম নির্ধারন করেছে কোন রকম প্রাকৃতিক দূর্যোগ না ঘটলে সময় মত আমাদের চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরন হবে। ইনশাল্লাহ মিল মালিকদের সহযোগিতায় আমাদের চাল সংগ্রহের অভিযান সম্পূর্ন হবে।
দিনাজপুর জেলায় এবারে বোরো চাল সংগ্রহের  লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯১ হাজার ৮২ মেট্রিকটন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host