বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

নাশকতার পরিকল্পনার অভিযোগে সাতক্ষীরায় ২ ইউপি চেয়ারম্যান আটক

Reporter Name
Update : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২, ৫:০৮ অপরাহ্ন

১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশ ঘিরে জনসমাগম, মিছিল-মিটিং ও নাশকতার পরিকল্পনার অভিযোগে সাতক্ষীরার তালা উপজেলার দুই ইউপি চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ।

সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদের নিজ কার্যালয় থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন: ধানদিয়া ইউনিয়ন পরিষদের বিএনপি সমর্থিত চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন ও ইসলামকাটি ইউনিয়নের জামায়াত সমর্থিত চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক।

ধানদিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনকে তার পরিষদ থেকে দুপুর ১টার দিকে সাদা পোশাকে ডিবি পুলিশের একটি দল আটক করে। অপরদিকে ইসলামকাটি ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুককে তার পরিষদ থেকে সাদা পোশাকের পুলিশ আটক করে।

সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান জানান, আগামী ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ ঘিরে জেলার বিভিন্ন স্থানে মিছিল-মিটিংসহ নাশকতার পরিকল্পনা করে আসছিল ওই দুই ইউপি চেয়ারম্যান। সেজন্য তাদের আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

4 responses to “নাশকতার পরিকল্পনার অভিযোগে সাতক্ষীরায় ২ ইউপি চেয়ারম্যান আটক”

  1. Sign Up says:

    Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?

  2. I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article. https://accounts.binance.info/es/register?ref=RQUR4BEO

  3. I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article. https://www.binance.info/register?ref=JW3W4Y3A

  4. Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host