শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

সুন্দরগঞ্জে ধর্ষণ মামলার আসামি দছিজল গ্রেফতার

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা জেলা প্রতিনিধি
Update : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২, ৫:৪০ অপরাহ্ন

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃগাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধর্ষণ মামলার এজাহারভূক্ত আসামি দছিজল হক (৫৬) কে গ্রেফতার করেছে র‌্যাব। তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
সোমবার (১১ এপ্রিল) সন্ধ্যায় র‍্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা কোম্পানীর ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত দছিজল হক সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম গ্রামের মৃত নবরু শেখের ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (১০ এপ্রিল) কোম্পানীর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় নিজ বসতবাড়ি থেকে ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামি দছিজল হককে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানার মামলা নং-১৪/১০৪, তারিখ-১০/০৪/২২, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০০৩) এর ৯(১) ধারার মামলা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত দছিজল হক উক্ত মামলার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host