বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

কুড়িগ্রামের উলিপুরে নদ-নদীর বিস্তৃর্ণ চরে করলার বাম্পার ফলন  কৃষকের মুখে হাসি

হাফিজ সেলিম, কুড়্রিগ্রাম
Update : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২, ৮:৪২ অপরাহ্ন

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে বিভিন্ন নদ-নদীর বিস্তীর্ণ চর ও বালুচর সমুহে করলার বাম্পার ফলন হয়েছে। ধরলা ও ব্রহ্মপুত্র নদের বুক জুরে সবজি জাতীয় এ ফসলের ক্ষেত দেখে মন ভরিয়ে যায়। বর্তমানে চলছে চাষাবাদকৃত ক্ষেত থেকে চাষীদের করলা তোলার মহোৎসব। এবারে ফলন ও দাম ভালো হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে।
 সরেজমিনে ঘুরে দেখা গেছে, উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মশালের চর, মুছার চর, ফকিরের চর, বতুয়াতলী, আকেল মামুদ, বালাডোবা ও সাহেবের আলগা ইউনিয়নের নামাজের চর, জাহাজের আলগা, কাজিয়ার চর, দইখাওয়ার চরসহ ধু-ধু করা বালুচর সমুহের  করলা ক্ষেত দেখে যেনো চোখ জুরে যায়। বর্তমানে কৃষাণ- কৃষাণিরা আবাদের সবজি বাজারজাত করার জন্য ক্ষেত থেকে উত্তোলন করছেন করলা। আর সে গুলো স্থানী হাট-বাজারসহ পার্শ্ববর্তি জেলা ও উপজেলার হাট-বাজারে সরবারহ করা হচ্ছে। ফলে ক্রেতা সাধারণ তা সহজ মূল্যে ক্রয় করতে পারছেন। এসময় ক্ষেতের মধ্যে করলা নিতে আসা কাঁচামাল ব্যবসায়ী বেলাল ও আব্দুল মতিন জানান, বর্তমান বাজারে করলার আমদানি বেশি হওয়ায় আগের তুলনায় দাম অনেকটাই কমে গেছে।  কৃষক আব্দুল মালেক, হাবিবুর রহমান ও শমসের আলীর সাথে কথা হলে তারা  জানান, অনাবাদী পতিত জমিতে এবার সবজির থেকে করলা চাষ করে বাড়তি আয় করায় আমরা খুশি।  এসব অঞ্চলের অভাবী প্রান্তিক ও বর্গাচাষীদের মাঝে প্রয়োজনীয় কৃষি পরামর্শ, প্রণোদনা, উন্নত বীজ সরবারহ করলে বিভিন্ন জাতের সবজি উৎপাদন করা সম্ভব হবে বলে সচেতন মহল মনে করেন । এ ব্যপারে উলিপুর উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাজেদুল করিম জানান, বালু ও পরিত্যক্ত ভূমিতে কিভাবে ভাল ফসল উৎপাদন করা যাবে মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host