বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

পলাশবাড়ীতে বাসচাপায় প্রধান শিক্ষিকা নিহত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা জেলা প্রতিনিধি
Update : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২, ৬:৪৩ অপরাহ্ন

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীতে নিজ বিদ্যালয় থেকে বাড়ী ফেরার পথে সুরাইয়া সুলতানা (৫৪) নামে এক প্রধান শিক্ষিকা নিহত হয়েছেন।
রোববার (২১ মার্চ) বিকেল পৌনে ৫ টার দিকে গাইবান্ধা-পলাশাবাড়ী সড়কে উপজেলার মহদীপুর ইউনিয়নের গোয়ালপাড়া (শিশটিরতল) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুরাইয়া সুলতানা উপজেলার বেতকাপা ইউনিয়নের সাকোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকা হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি পলাশবাড়ী পৌরশহরের জামালপুর গ্রামের শাহ মো. আবুল কাশেম সাজু মেয়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যালয় ছুটির পর বিকেলে ইজিবাইকে বাড়ি ফিরছিলেন সুরাইয়া সুলতানা। পথে গোয়াপলপাড়া এলাকায় পিছনে থাকা একটি অপর একটি ইজিবাইক সামনের ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন। এসময় পলাশবাড়ী থেকে গাইবান্ধাগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পলাশবাড়ী উপজেলা সহকারি শিক্ষা অফিসার শফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host