বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

নাজিরপুরে শারীরিক নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন

Reporter Name
Update : সোমবার, ২১ মার্চ, ২০২২, ৮:২৭ অপরাহ্ন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে চাঁদার দাবীতে চুরির অপবাদ দিয়ে যুবককে আগুনের ছ্যাকা দিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলা প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী যুবকের পিতা উপজেলার শাখারীকাঠী ইউনিয়নের বাঘাজোড়া গ্রামের মো. বাবুল শেখ।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন তার জেষ্ঠ্য পুত্র মো. হাফিজুর রহমান (২৪) গত ১৯ মার্চ সকালে উপজেলার মাটিভাঙ্গা’র একটি রেস্টুরেন্টে সকালের নাস্তা খাচ্ছিলেন। এ সময় উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন বুলুর নির্দেশে তার (বুলু) সহযোগী উপজেলার বাঘাজোড়া গ্রামের মো. রুবেল খান ও মো. শহিদুল ইসলাম শেখ (শহিদ) তাকে ধরে নিয়ে স্থানীয় নেয়ামত সর্দারের বালুর গোলায় নিয়ে যায়। সেখানে ৪-৫ জনে তাকে আগুনের ছ্যাকা দেয়া সহ উপুর্যুপরি নির্যাতন করে। এতে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে তারা (বুলু) আমাকে (পিতা) ডেকে নিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দিলে আমার ছেলেকে ( রুবেল) ছেড়ে দিবে বলে জানান। ওই টাকা না দিলে তারা তাকে পুলিশে দেন। ওই সংবাদ সম্মেলনে স্থানীয় বিভিন্ন গন্য-মান্য ব্যাক্তি সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। এ সময় তারা অভিযোগ করেন , অভিযুক্তরা বিভিন্ন সময় স্থানীয় বিভিন্ন ব্যাক্তিকে চুরি, মাদক বিক্রি সহ বিভিন্ন অপবাদ দিয়ে ধরে নিয়ে টর্চার করে চাঁদা আদায় করেন।
এ বিষয়ে জানতে অভিযুক্ত বেলায়েত হোসেন বুলুকে ফোন ও ক্ষুদে বার্তা দিলেও কোন সাড়া পাওয়া যায় নি। তবে তার সহযোগী ওই নির্যাতনের সাথে জড়িত মো. শহিদুল ইসলাম (শহিদ) জানান, ওই যুবককে চুরির সাথে জড়িত থাকার তথ্য প্রমানিত হওয়ায় তাকে পুলিশে দেয়া হয়েছে। তার কাছে কোন চাঁদা চাওয়া বা তাকে কোন নির্যাতন করা হয় নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host