রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

মাউশির পরিচালকের সঙ্গে মাদারীপুর জেলার প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের জুমমিটিং

Reporter Name
Update : রবিবার, ৮ আগস্ট, ২০২১, ৫:৪৯ অপরাহ্ন

মাদারীপুর থেকে কাওসার আলম মিঠুঃ শিক্ষা ব্যবস্থাকে সজীব ও সচল করার লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা আঞ্চলিক পরিচালক এর সভাপতিত্বে মাদারীপুর জেলার সকল শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের জন্য জুমমিটিং সম্পন্ন হয়। মাদারীপুর জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বৃহত্তর ফরিদপুরের স্কুল, কলেজ ও মাদ্রাসা সহ কারিগরি পর্যায়ে শিক্ষক ও শিক্ষার্থীর এসাইনমেন্ট সংক্রান্ত জমা ও উত্তোলন এবং খাতা মূল্যায়ন বিষয়ক উক্ত জুমমিটিং এর সার্বিক নেতৃত্ব দান করেন ঢাকা আঞ্চলিক অফিসের পরিচালক প্রফেসর মোঃ মনোয়ার হোসেন। প্রধান আলোচক হিসেবে শিক্ষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, আঞ্চলিক পরিবীক্ষন উইং এর পরিচালক প্রফেসর ড. মোঃ আমির হোসেন। জুমমিটিং সার্বিক পরিচালনা ও সঞ্চালকের দায়িত্ব পালন করেন, মাউশির আঞ্চলিক উপ-পরিচালক কাজী নুরে আলম ছিদ্দিকী। প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন মাউশির মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মোঃ গোলাম ফারুক। মাদারীপুর জেলা থেকে যে সকল শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধান জুমমিটিং এর প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন তারা হলেন, কবিরাজপুর ছইফউদ্দিন ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক ও বাকশিস নেতা প্রফেসর কাওসার আলম মিঠু, সৈয়দ আবুল হোসেন কলেজের অধ্যক্ষ মোঃ হাসানুল সিরাজী, শেখ হাসিনা একাডেমী এন্ড উইমেন্স কলেজের অধ্যক্ষ জাকিয়া সুলতানা, শিবচর উপজেলার ইলিয়াস আহম্মেদ ডিগ্রি কলেজের শিক্ষক সৈয়দ বেলায়েত হোসেন, মাদারীপুর সরকারী কলেজের শিক্ষক নাসরিন সুলতানা, ডাসার উপজেলা শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবু দূর্লভানন্দ বাড়ৈ, ডিকে আইডিয়াল কলেজের শিক্ষক মোঃ মাসুদুর রহমান, নুরে আলম ডিগ্রি কলেজের শিক্ষক গোলাম মোস্তফা সহ আরো অনেকে। সভা শেষে মাউসির পরিচালক প্রফেসর মোঃ মনোয়ার হোসেন সকলকে এসাইনমেন্ট বিষয়ে দায়িত্ব পালন করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে জুমমিটিং শেষ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host