শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

বোয়ালমারীতে সহকর্মীকে বিদায় দিলেন ও সি

Reporter Name
Update : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১, ১২:০১ অপরাহ্ন

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী থানার ডহরনগর তদন্ত কেন্দ্রের কনস্টেবল মো. জিন্নাত আলী অবসর নিয়ে ফিরেছেন পরিবারের কাছে। দীর্ঘ ৪০ বছর বাংলাদেশ পুলিশের কনেস্টবল পদে দেশের বিভিন্ন জায়গায়
নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন তিনি। বুধবার (১০ ফেব্রয়ারি ) ছিল তার  চাকরির শেষ দিন। বিদায় বেলা অনেকটাই ভারাকান্ত ছিলেন তিনি। কিন্তু ভিন্ন রকমের আয়োজন করে বিদায়ের বিষাদটাকে আনন্দে ভরিয়ে দিলেন বোয়ালমারী থানা
অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম। কনস্টেবল জিন্নাত আলীর বিদায় উপলক্ষে বুধবার থানার সকল সদস্যেদের নিয়ে আনুষ্ঠানিকভাবে থানা চত্বরে তাকে বিদায় জানানো হয়। এ সময় তার হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন উপহার সামগ্রী। বাড়ি
ফেরার সময় তার সন্মানে ওসির নিজের সরকারি গাড়িটি বিভিন্ন রং বেরংঙ্গের বেলুন ও ফুল দিয়ে সাজানো হয়। দেখে মনে হবে কোনো  অতিথি ঐ গাড়িতে । পরে ওই গাড়িতে করে  নিজ জেলা নড়াইল লোহাগাড়া থানার পাংখারচরগ্রামে তার নিজ
বাড়িতে পরিবারের কাছে নামিয়ে দিয়ে আসা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host