শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ফরিদপুরে হঠাৎ ঘৃর্ণিঝড়ে দুটি গ্রাম লন্ডভন্ড

সনত চক্র বর্ত্তী , ফরিদপুর প্রতিনিধি
Update : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১, ৬:৪৪ পূর্বাহ্ন

সনতচক্রবর্ত্তী  ফরিদপুর :ফরিদপুরে হঠাৎ ঘূর্ণিঝড়ে দুইটি গ্রামের বাড়িঘর ও গাছপালা লন্ডভন্ড হয়ে গেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘূর্ণিঝড়টি কয়েক মিনিট স্থায়ী ছিল।

বুধবার (২৮ জুলাই) দিবাগত রাত পৌনে ৩টার দিকে ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের চুমুরদী গ্রাম এবং পার্শ্ববর্তী আলগী ইউনিয়নের পীরেরচর গ্রামে এ ঝড় বয়ে যায়।

ভাঙ্গা উপজেলার চুমুরদী গ্রামের বাসিন্দা মজিবর রহমান মিয়া বলেন, গভীর রাতে হঠাৎ করে পশ্চিম দিক থেকে শোঁ শোঁ শব্দ করে কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে ঘরবাড়ি উড়িয়ে নিয়া যায়। গাছপালা ভেঙে লন্ডভন্ড হয়ে যায়।

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিম উদ্দিন বলেন, ঘূর্ণিঝড়ের খবর পেয়ে ক্ষতিগ্রস্তদের খোঁজ নেয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে ৩০টি পরিবারকে ১০ কেজি করে চাল এবং নগদ কিছু টাকা দিয়ে সহায়তা দেয়া হয়। ক্ষয়ক্ষতির তালিকা করে সরকারিভাবে তাদের আরও সহযোগিতা করা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host