শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

মাদারীপুর জেলাকে ২য় শ্রেণীতে উন্নীত হওয়ায় আনন্দ মিছিল ও শোভাযাত্রা সম্পন্ন

Reporter Name
Update : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১, ১:৩৭ অপরাহ্ন

মাদারীপুর থেকে কাওসার আলম মিঠু: মাদারীপুর জেলাকে ৩য় শ্রেণী থেকে ২য় শ্রেণীর জেলায় উন্নীত হওয়ায় সুশীল সমাজের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে আনন্দ মিছিল ও শহরের মোড়ে মোড়ে মিষ্টি বিতরণ করা হয়। গতকাল মন্ত্রী পরিষদ বিভাগের নিকার শাখার এক প্রজ্ঞাপনে জানা গেছে ডাসার থানাকে উপজেলায় রুপান্তর এবং মাদারীপুর জেলাকে ২য় শ্রেণীর জেলার ঘোষণা ও অনুমোদনের পরিপত্র মাদারীপুর জেলা প্রশাসক দপ্তরে পৌছানোর সঙ্গে সঙ্গেই ডাসার বাজার ও মাদারীপুর শহরে সচেতন নাগরিক কমিটির উদ্যোগে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ সম্পূর্ণ হয়। এ উপলক্ষ্যে মাদারীপুরের কৃতি সন্তান সাবেক সফল যোগাযোগ মন্ত্রী এবং বিদ্যাসাগর নামে খ্যাত আলহাজ¦ সৈয়দ আবুল হোসেন এবং সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান জেলাবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এছাড়া সফল রাষ্ট্র নায়ক জাতীয় সংসদের চীফ হুইপ শিবচর-মাদারীপুর-১ আসনের মাননীয় সংসদ নুর এ আলম চৌধুরী (লিটন) ৩ আসনের এমপি ডঃ আব্দুস সোবাহান গোলাপ আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা জননেতা আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম এক পত্রের মাধ্যমে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। মাদারীপুর জেলাবাসী মন্ত্রী পরিষদ বিভাগের সিনিয়র সচিব মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। মাদারীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা, সেক্রেটারী বাবু কাজল কৃষ্ণ দে সহ সহযোগি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেন ও শুভ কামনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host