বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৩ জন আটক

মোঃ শাহানুর আলম, স্টাফ রিপোর্টার
Update : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১, ৬:৪১ অপরাহ্ন

মোঃ শাহানুর আলম, স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার অপরাধে নারীসহ ৩ জনকে আটক করেছে বিজিবি।
শুক্রবার সকালে মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত এলাকার কাঞ্চনপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো-যশোরের মনিরামপুর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত সাহেব আলীর ছেলে খালিদ হাসান সজিব (২১), তার স্ত্রী ঈশিতা খাতুন নুপুর (১৮) ও খুলনার বটিয়াঘাটা উপজেলার কাটামারী গ্রামের প্রজেশ রায়ের মেয়ে পম্পিনা রায় (২১)।
খালিশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, ভারত থেকে অবৈধ ভাবে বাংলাদেশে আসার খবরে সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এসময় কাঞ্চনপুর ব্রীজ এলাকা থেকে ওই ৩ জনকে আটক করা হয়।
এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host