শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

জাতীয় বিশ্ববিদ্যালয়ে করোনার টিকার তথ্য পাঠানোর সময়সীমা বৃদ্ধি

নিউজ ডেস্ক
Update : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১, ১২:৫৩ অপরাহ্ন

শিক্ষার্থীদের করোনার টিকা পেতে তথ্য পাঠানোর সময়সীমা বৃদ্ধি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সব শিক্ষার্থীদের টিকা কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে ১২ জুলাই থেকে এক সপ্তাহ সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৩ জুলাই) বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ/শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা সংক্রান্ত তথ্য পাঠানোর সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। আগামী ১৯ জুলাইয়ের মধ্যে টিকা সংক্রান্ত তথ্য পাঠানোর নতুন সময় নির্ধারণ করা হয়েছে। সব শিক্ষার্থীকে টিকা কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে ১২ জুলাই থেকে এক সপ্তাহ সময় বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নতুন নির্ধারিত সময়সীমা অনুযায়ী আগামী ১৯ জুলাইয়ের মধ্যে এই লিঙ্কে (http://103.113.200.29/student_covidinfo/) তথ্যছক পুরণ করে সাবমিট করার জন্য শিক্ষার্থীদের আহবান জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিষয়টি জাতীয় জনগুরুত্বপূর্ণ ও জনস্বাস্থ্য সম্পর্কিত জরুরি বিবেচনায় অধিভুক্ত কলেজের অধ্যক্ষবৃন্দকে স্ব স্ব কলেজের তথ্যছক পুরণ নিশ্চিত করার লক্ষ্যে অনুরোধ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host