শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

খুলনা বিভাগে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ

Reporter Name
Update : সোমবার, ১২ জুলাই, ২০২১, ৬:৫৫ অপরাহ্ন

খুলনা ব্যুরোঃ করোনাভাইরাস প্রতিরোধে চলমান কঠোর লকডাউনে খুলনা বিভাগের ঝিনাইদহ, কুষ্টিয়া জেলাসহ বিভিন্ন জেলায় করোনায় কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হয়।
ঝিনাইদহ জেলা প্রশাসনের উদ্যোগে আজ (সোমবার) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে পৌরসভার এক হাজার বিভিন্ন দোকান কর্মচারী, চা-বিক্রেতাসহ অন্যান্য পেশাজীবীদের মাঝে জনপ্রতি ১০ কেজি চাল ও তিনশত টাকা বিতরণ করা হয়েছে। ঝিনাইদহের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান এসব খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন।
কুষ্টিয়া জেলা প্রশাসন আজ (সোমবার) একশত উপকারভোগী পরিবারের মাঝে নগদ ৮৩ হাজার টাকা, দুইশত উপকারভোগী পরিবারের মাঝে ত্রাণ হিসেবে দুই মেট্রিক টন চাল এবং ভিজিএফ কর্মসূচির আওতায় তিন হাজার উপকারভোগীদের মাঝে ৩০ মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host