শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

করোনায় মহেশপুরে কলেজ ছাত্রীসহ দুই জনের মৃত্যু

Reporter Name
Update : শনিবার, ১০ জুলাই, ২০২১, ৭:০৯ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে এবার মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কলেজছাত্রী রাখি রানী বসুর (১৮) মৃত্যু হয়েছে। আর করোনার উপসর্গ নিয়ে আবদুর রহমান (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাখি রানী বসু ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাখি রানী বসু মহেশপুর সরকারী ডিগ্রী কলেজের ছাত্রী ও মহেশপুর বাজার পাড়ার নিখিল কুমার বসু ও জলিলপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিখিক্ষা মুক্তি রানী বসুর মেয়ে ও শুক্রবার সকাল ১০টার দিকে মহেশপুরের বজরাপুর গ্রামের আবদুর রহমান নিজ বাড়ীতে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ হাসিবুর সাত্তার জানান, এই প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কোন কলেজ ছাত্রীর মৃত্যু ঘটনা ঘটলো। আর করোনার উপর্সগ নিয়ে বজরাপুর গ্রামের আবদুর রহমান বাড়ীতেই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এদিকে টানা ৯ম দিনের মতো চলছে কঠোরভাবে অলডাউন। সকাল থেকেই একেবারেই জনশুন্য মহেশপুর শহর। মোড়ে মোড়ে রয়েছে পুলিশের চেকপোষ্ট। আর বিজিবি’র বেধড়ক পিটুনিয়ে কাচাঁবাজার,মাছ বাজার আর চাউলের দোকান একেবারেই ফাঁকা হয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host