শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

এরশাদ পুত্র এরিকের সংবাদ সম্মেলন

Reporter Name
Update : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১, ৩:১৬ অপরাহ্ন

ডেস্ক নিউজ:  এরশাদের ছোট ছেলে শাহাতা জারাব এরিক বলেছেন, আমি সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সন্তান। আজ আমার বাবা নেই। এই সুযোগে আমার চাচা জিএম কাদের জন্ম পরিচয় তুলে আমার ও আমার মা বিদিশা এরশাদের বিরুদ্ধে গত দুদিন ধরে নিউজ করাচ্ছেন। আমার ও আমার মায়ের কিছু হলে আমার চাচা জিএম কাদের দায়ী থাকবেন।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বারিধারায় এরশাদের প্রেসিডেন্ট পার্কের বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এরিক এরশাদ ও তার মা বিদিশার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে জানিয়ে এরিক বলেন, বাবার মৃত্যুর পর থেকে সহায়-সম্পত্তির লোভে চাচা জিএম কাদের ষড়যন্ত্র করে আসছেন। এখনো তিনি ষড়যন্ত্র করছেন। আমি প্রধানমন্ত্রীর কাছে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

সংবাদ সম্মেলনে এরিকের মা বিদিশা এরশাদ উপস্থিত না থাকলেও হুসেইন মুহম্মদ এরশাদের ট্রাস্টের পক্ষে চেয়ারম্যান কাজী মামুনুর রশিদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ছোট ছেলে শাহাতা জারাব এরশাদ এরিক। এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকের ছেলে তিনি। তাকে ঘিরে জাতীয় পার্টিতে শুরু হয়েছে কাদা ছোড়াছুড়ি।

প্রকাশিত হচ্ছে নানা সংবাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।

এরিক প্রসঙ্গে এসব সংবাদের প্রতিবাদ এবং আলোচনা সমালোচনার জবাব দিতেই এই সংবাদ সম্মেলন ডাকা হয়। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাস্টের চেয়ারম্যান কাজী মো. মামুনুর রশিদ। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host