রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানে হামলার আশঙ্কা, গণহারে ফ্লাইট বাতিল নিখোঁজ ছাত্রলীগ কর্মীর মরদেহ সেপটিক ট্যাংকে তারেক রহমান চট্টগ্রাম পৌঁছেছেন ঝিনাইদহ-২ আসনের জামায়াত প্রার্থীর মতবিনিময় সভা পত্নীতলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সাংবাদিক ইয়াকুব খান শিশিরের বিদায়, শোকে কাতর স্বজন ও সংবাদকর্মীরা হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ভস্মিভুত হয়ে গেল একটি মুদি ও চায়ের দোকান ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গীতে সাংবাদিকদের সঙ্গে ডা. কাসফিয়া সালাম নির্ঝরের সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরিয়াল কিলার সম্রাটের আসল পরিচয় প্রকাশ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য নতুন পে-স্কেল কার্যকর কবে?
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ফেসবুকে গৃহকর্তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো কাজের মেয়ে

Reporter Name
Update : রবিবার, ৪ জুলাই, ২০২১, ১:৩৮ অপরাহ্ন

ডেস্ক ‍নিউজ: ফেসবুকের অ্যাকাউন্টের নাম ‘ড্যাডিস প্রিন্সেস শাপলা’! ইউক্যাম পারফেক্ট দিয়ে এডিট করা প্রোফাইল ফটো দেখে বুঝার উপায় নেই অ্যাকাউন্টটি একজন কাজের মেয়ে বা গৃহপরিচারিকার।

প্রোফাইলে শিক্ষা গ্রহণের প্রতিষ্ঠানের নাম রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। সেই প্রোফাইল থেকেই ফ্রেন্ড রিকুয়েন্ট পেলেন বাড়ির গৃহকর্তা। এরপরই শুরু হয় ধাঁধাময় কাহিনি।

জান্নাতুল ফেরদৌস লাবণ্যর রচনায় ও শিহাব শাহীন পরিচালনায় নির্মিত হয়েছে ‘রঙিলা ফানুস’ নামের নাটক। নাটকটির মূল চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর।

নাটকটির গল্প প্রসঙ্গে সাবিলা জানান, নাটকে গৃহপরিচারিকার চরিত্রে তিনি অভিনয় করেছেন। শুরুতে গৃহকর্তার কাছে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠানোর গল্প খুবই মজার। শেষটা আরো মজার। তিনি ফেসবুকের মাধ্যমে প্রেমে জড়ান ঢাকা মেডিকেলে পড়ুয়া এক যুবকের সঙ্গে! শুরু হয় নাটকের মূল জটিলতা।

নাটকে মেডিকেল ছাত্রের চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা শিহাব শাহীন বলেন, মজার ছলে কাজটির মাধ্যমে একটি সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করেছি। অর্থাৎ এ খেটে খাওয়া মানুষগুলোরও যে আকাশ ছোঁয়া স্বপ্ন থাকে, সেটি দেখাতে চেয়েছি। নাটকে সাবিলা ও অন্যরা অসাধারণ অভিনয় করেছেন। নাটকের শেষটাতে রয়েছে বড় একটি ধাক্কা। সেটি আগাম বলছি না।

নাটকটিতে আরো অভিনয় করেন নাজিবা বাশার, সৈয়দ জামান শাওন প্রমুখ।

আসন্ন ঈদে সিএমভির ইউটিউব চ্যানেলে সম্প্রচার হবে নাটকটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host