মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে জেলা ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা শৈলকুপায় রাতের আঁধারে মাদরাসায় নিয়োগ পরীক্ষা, এলাকাবাসীর প্রতিরোধ শৈলকুপায় সার সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন, লাল কার্ড প্রদর্শন লালমনিরহাট ২ আসনে জনতার দলের প্রার্থীর মতবিনিময় সভা  ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাঘচির ফোনালাপ, কী কথা হলো? স্টারলিংক ইন্টারনেট যেভাবে ‘অচল’ করে দিচ্ছে ইরান দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা, বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ উত্তরায় ভবনে আগুন, নিহত ৩ ঋণ খেলাপির দায়ে হরিণাকুণ্ডুর এক প্রাইমারি শিক্ষক কারাগারে হরিণাকুণ্ডুতে র‌্যাবের অভিযানে একটি দেশীয় অস্ত্র উদ্ধার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

মধুখালীতে লকডাউনে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পার্থ রায় মধুখালী, উপজেলা প্রতিনিধি
Update : শনিবার, ৩ জুলাই, ২০২১, ৭:১৮ অপরাহ্ন

পার্থ রায়, মধুখালী উপজেলা প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে তৃতীয় দিনের মত লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ভুমিকা পালন করেন। সরকারী বিধি নিষেধ অমান্য করে বিনা প্রয়োজনে ঘোরাফেরার কারনে মোট ৯জনকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়।
ফরিদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অতুল সরকার মধুখালী উপজেলার লকডাউন পরিস্থিতি পরিদর্শন করেন।
শনিবার বেলা সাড়ে ১১ টায় মধুখালী রেলগেট এলাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মোস্তফা মনোয়ার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলার মাঝকান্দীতে ৪টি ও রেলগেট এলাকায় ৫টি মোটরসাইকেল আরোহীকে অপ্রয়োজনে ঘোরাফেরার দায়ে ১৮৬০ সালের ১৮৮ ধারায় মোট ২১শ টাকা জরিমানা করেন।  লকডাউন বাস্তবায়ন সম্পর্কে বক্তব্য  রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:মোস্তফা মনোয়ার, সহকারী পুলিশ সুপার মধুখালী সার্কেল সুমন কর, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু,এবং লকডাউন বাস্তবায়নে সহযোগীতা করেন যুগ্ম সাধারন সম্পাদক আলীউজ্জামান খোকন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host