রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানে হামলার আশঙ্কা, গণহারে ফ্লাইট বাতিল নিখোঁজ ছাত্রলীগ কর্মীর মরদেহ সেপটিক ট্যাংকে তারেক রহমান চট্টগ্রাম পৌঁছেছেন ঝিনাইদহ-২ আসনের জামায়াত প্রার্থীর মতবিনিময় সভা পত্নীতলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সাংবাদিক ইয়াকুব খান শিশিরের বিদায়, শোকে কাতর স্বজন ও সংবাদকর্মীরা হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ভস্মিভুত হয়ে গেল একটি মুদি ও চায়ের দোকান ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গীতে সাংবাদিকদের সঙ্গে ডা. কাসফিয়া সালাম নির্ঝরের সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরিয়াল কিলার সম্রাটের আসল পরিচয় প্রকাশ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য নতুন পে-স্কেল কার্যকর কবে?
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

সাতক্ষীরায় করোনা পজিটিভ ব্যক্তির আত্মহত্যা

গাজী জাহিদুর রহমান,সাতক্ষীরা জেলা প্রতিনিধি
Update : শনিবার, ৩ জুলাই, ২০২১, ৫:৩৬ অপরাহ্ন

সাতক্ষীরা প্রতিনিধি: চিরকুট লিখে সাতক্ষীরার কলারোয়ায় শেখ আজগর আলী (৫৫) নামে করোনা পজিটিভ এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার সকালে নিজ বাড়িতে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।সে উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামের শেখ জালালের পুত্র।
বিষয়টি নিশ্চিত করেছেন কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর খায়রুল কবির।
তিনি জানান, ‘সম্প্রতি করোনা পজিটিভ হয়ে বাড়িতে আইসোলেশনে ছিলেন আজগর। সকালে স্বজনেরা তার দেহ ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ পৌছে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। তিনি অসুস্থ ছিলেন।’
ওসি আরো জানান, ‘একটা চিরকুট পাওয়া গেছে। তাতে লেখা তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’ পারিবারিক আবেদনে স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে বলে তিনি জানান।
এদিকে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, দীর্ঘদিন তার বাড়িতে ছেলে-বৌদের সাথে অশান্তি, ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। করোনা পজিটিভ হওয়ার পর সেই অশান্তির মাত্রা আরো বেড়ে যায়। হয়তো সেই কষ্টে-অভিমানে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host