বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ঝিনাইদহে কঠোর লকডাউন চলছে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৭, মৃত্যু ৪

মোঃ শাহানুর আলম,স্টাফ রিপোর্টার
Update : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১, ৪:২৬ অপরাহ্ন

মোঃ শাহানুর আলম, ঝিনাইদহঃ ঝিনাইদহে কিছুটা কমতে শুরু হয়েছে করোনা সংক্রমনের হার ও রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় জেলায় ৯৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তের হার ৩৯.৭৫ ভাগ।
সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, শুক্রবার সকালে কুষ্টিয়া ও ঝিনাইদহ ল্যাব থেকে ২’শ ৪৪ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এর মধ্যে ৯৭ জনের ফলাফল পজেটিভ। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪ হাজার ৪শ ৪২ জনে। যা গত জুনের ১তারিখে ছিল ২হাজার ৯শ ১৪জন। এছাড়াও গত ২৪ ঘন্টায় ঝিনাইদহে করোনা আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে এনিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাড়ালো ৯৪ জনে যা গত ১জুনে ছিল ৫৫জন। এছাড়া ইফার তথ্য মতে উপসর্গ নিয়ে জেলায় আরও প্রায় ২০জনের মৃত্যু হয়েছে।
সংক্রমন প্রতিরোধে সারা দেশের ন্যয় ঝিনাইদহ জেলায় কঠোর লকডাউন পরিচালিত হচ্ছে। সর্বাত্মক লকডাউন বাস্তবায়ন করতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, নির্বাহী ম্যাজিস্ট্রেট, বাংলাদেশ সেনা বাহিনী, পুলিশ, র‌্যাব, বিজিবিসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন মাঠে রয়েছে। তবে সকাল থেকে সারাদিন বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় মানুষের আগমন প্রায় ছিলই না যারা বের হবার চেষ্টা করেছে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিরোধের মুখে পড়তে হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host